চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় আরেকটি সিরিজ হার

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:২৬ অপরাহ্ন ২৭, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ (১-০) নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। ২৯ রানের সহজ লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই টপকে যায় সফরকারীরা।

মুমিনুল হকের দলকে ডুবিয়েছে ব্যাটিং। সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ব্যাটিং ব্যর্থতার ছাপ ঢাকা টেস্টেও ধরে রাখে বাংলাদেশ। বিশেষ করে টপ ও মিডলঅর্ডার।

বাংলাদেশ: ৩৬৫ ও ১৬৯, শ্রীলঙ্কা: ৫০৬ ও ২৯/০ (ফল: শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী)

ম্যাচ বাঁচাতে পঞ্চম দিনে বাংলাদেশকে করতে হতো অসাধারণ কিছু। সকাল সকালই মুশফিকুর রহিমের উইকেট হারানোর পর লিটন দাস ও সাকিব আল হাসান মিলে আশা জাগিয়েছিলেন, ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ে। লাঞ্চ বিরতির পর দুজনই দ্রুত ফিরে গেলে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ। অথচ প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৪৯।

৩০ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারালে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৯ রানের। ব্যাটিংয়ে নেমে একদমই সময় নেননি ওশাধা ফার্নান্দো। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। মারেন তিনটি চার ও একটি ছক্কা। দিমুথ করুনারত্নে ৯ বলে একটি চারে ৭ রান করে মাঠ ছাড়েন।

পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে লঙ্কানদের সাবলীল ব্যাটিং বলে দেয় উইকেট কতটা সহায়ক ছিল! সেই উইকেটেই প্রথম ইনিংসে ২৪ ও দ্বিতীয় ইনিংসে ২৩ রানে প্রথম ৪ উইকেট হারায় বাংলাদেশ।

Reneta

প্রথম ইনিংসে ধ্বংসস্তূপ থেকে মুশফিক ও লিটন সেঞ্চুরি করে এনে দেন মাঝারি সংগ্রহ। ৩৬৫ রানের পুঁজি নিয়ে যেরকম বোলিং করা প্রয়োজন ছিল সেটি পারেনি বাংলাদেশ।

অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে ৫০৬ রান তোলে লঙ্কানরা। ১৪১ রানের লিডের পর বোলিংয়ে নেমে আবারও জ্বলে ওঠে সফরকারী পেসার বাহিনী। দুইশর আগেই অলআউট করে দেয় স্বাগতিকদের।

আসিথা ফার্নান্দো নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে শিকার করেন ৪টি। দশ উইকেট নিয়ে হন ম্যাচের সেরা খেলোয়াড়।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। মিরপুরে আশা ছিল জয়ের। ফলের মাঠে হার সঙ্গী হল মুমিনুল-সাকিবদের। ২৫ মাস ধরে দেশের মাটিতে জয় নেই বাংলাদেশের। জয়ের অপেক্ষা আরও বাড়ছে। ঘরে টাইগাররা পরের টেস্টটি খেলবে বছরের শেষ মাসে, ডিসেম্বরে ভারতের বিপক্ষে।

Jui  Banner Campaign
ট্যাগ: ফার্নান্দোবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলমুশফিকম্যাথুজলিটনসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

রাফীর নায়কবিহীন সিনেমার পোস্টারে চার নায়িকা, ঈদে মুক্তি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা দিবসে ইনসাফ-আজাদিসহ নানা শব্দ নিয়ে যত আলোচনা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ভাতা দেবে সরকার

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT