চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফ স্পোর্টিংকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা বসুন্ধরার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ঘরোয়া ফুটবলের চমক জাগানিয়া দল বসুন্ধরা কিংস। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর একের পর এক শিরোপা জিতে চলছে দলটি। সোমবার মুন্সিগন্জে বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ ক্লাব ফুটবলে অনন্য এক রেকর্ড গড়ল বসুন্ধরা কিংস। অভিষেকের পর টানা শিরোপা জয়ে হ্যাটট্রিক পূর্ণ করল দলটি।

অঘোষিত ফাইনালের কঠিন লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই গরম ছিল ডাগ আউট। দু’দলের ফুটবলারদের শরীরী ভাষাও ছিল আক্রমণাত্মক। যার সুবাদে ৩৭ মিনিটে বসুন্ধরা ডিফেন্ডার ইয়াসিন আরাফাতকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। তবে ১০ জনের দলে পরিণত হওয়ার আগেই ১-০তে- এগিয়ে যায় বসুন্ধরা। বাকি সময় রক্ষণদুর্গে বাড়তি পাহারা বসালে সুবিধা করতে পারেনি সাইফ। উল্টো ম্যাচের ৮১ মিনিটে বিপলু শট খোজে নেয় সাইফের জাল। ২-০-তে এগিয়ে যায় বসুন্ধরা। বাকি সময় চেষ্টা চালিয়েও ব্যবধান কমাতে পারেনি সাইফ।

এর আগে ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যেতে পার বসুন্ধরা কিংস। বিশ্বনাথের বাড়িয়ে দেওয়া লং বল তৌহিদুল আলম বাড়িয়ে দেন মিগুয়েল ফেরেইরার দিকে। জোড়াল শট গিয়ে বাধা পায় ক্রসবারে হতাশ হতে হয় বসুন্ধরাকে। তবে ম্যাচে জয় পাওয়ায় সেই আক্ষেপ থাকছে না আর।

দারুণ জয়ে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সাইফ। চ্যাম্পিয়ন হয়ে অনন্য এক রেকর্ড গড়া হয়েছে বসুন্ধরার।

ঘরোয়া ফুটবলে ১৯৮৩-৮৫ হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছিল আবাহনী। এরপর ১৯৮৬-৮৮-তে হ্যাটট্রিক জয় দেখেছিল সে সময়ের মোহামেডান সমর্থকরা। এরপর ২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পরও আবাহনী সমর্থকরা পেয়েছে হ্যাটট্রিক শিরোপার স্বাদ। তবে অভিষেক হওয়ার পর এমন বাজিমাত করেনি আর কেউ। ২০১০ সালে অভিষেক হওয়ার পর শেখ জামাল টানা দুই আসরে চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরলেও হ্যাটট্রিকের স্বাদ পায়নি। এবার সেই হ্যাটট্রিকের স্বাদ নিল বসুন্ধরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বসুন্ধরা কিংসমতিনলিড স্পোর্টসসাইফ স্পোটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT