ঈদে খুশির জোয়ার বইছে সাইফ আলি খান এবং কারিনা কাপুর পরিবারে। এ দিনের উদযাপনের ছবি সাইফের বোন সাবা ইনস্টাগ্রামে ভাগ করে নেন। তাদের সঙ্গে সাইফের আর এক বোন অভিনেত্রী সোহা আলি খান এবং তার স্বামী কুণাল খেমুও যোগ দেন।
সাবার শেয়ার করা ছবিগুলিতে পতৌদি পরিবারকে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে। ছবিতে মেকআপ ছাড়াই কারিনাকে দেখা গেছে, নায়িকার পরনে ছিল সালোয়ার কামিজ। সব মিলিয়ে নায়িকাকে উজ্জ্বল দেখাচ্ছিল।
অন্যদিকে সাইফকে সাদা কুর্তা এবং পায়জামায় দেখা গেছে। সাবার পরনে ছিল হালকা সবুজ রঙের কোডস সেট। সোবা গাঢ় সবুজ রঙের শারারা এবং কুর্তি পরেছিলেন। একটি ছবিতে বোনদের সঙ্গে সাইফকে দেখা গিয়েছে। সাবা তার অনুসারীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তাও শেয়ার করেছিলেন।
ছবি এবং ভিডিও পোস্ট করে সাবা ক্যাপশনে লিখেছেন, ‘ঈদের মুহূর্তগুলিতে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ… আর এত ভালো দুপুরের খাবারের জন্য ধন্যবাদ ভাই, সোহা, বেবো এবং কুনালকেও। আজকের এই দিনটা বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।
অন্য একটি পোস্টে ইনস্টাগ্রামে সোহা একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে তার স্বামী কুনালের সঙ্গে একসঙ্গে সেমাই করতে দেখা গিয়েছে। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘সেমাই ছাড়া কি ঈদ হয়? আমাদের পক্ষ থেকে তোমাদের জানাই ঈদ মোবারক।’








