চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে শ্বশুরবাড়িতে থাকেন সোনাক্ষী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

বর্তমান সময়ে কাজ নিয়ে যতটা না চর্চায় থাকেন তার থেকে অনেক বেশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিশেষ করে জহির ইকবালকে বিয়ে করার পর, লম্বা সময় প্রেম করা এবং ভিন্নধর্মের ছেলেকে বিয়ে করে প্রবল রোষের মুখে পড়তে হয় শত্রুঘ্ন-কন্যাকে। অনলাইন ট্রোলও সেইসময় মাত্রা ছাড়িয়েছিল।

তবে এসব ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে, বিয়ের পরের জীবনটা চুটিয়ে উপভোগ করছেন সোনাক্ষী সিনহা। ভক্তরা জেনে আরও খুশি হবেন যে সোনাক্ষীর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কও খুব দৃঢ় এবং সুন্দর।

বিয়ের পরে একটি সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছিলেন যে, তিনিই শ্বশুরবাড়ির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, অন্যদিকে বর জহির তাকে আলাদা থাকার বিকল্প দিয়েছিলেন।

সম্প্রতি হর্ষ লিম্বাচিয়ার ইউটিউব চ্যানেল ভারতী টিভিতে এক কথোপকথনের সময় সোনাক্ষী বলেছিলেন যে, তিনি জহিরের পরিবারের সঙ্গে থাকেন এবং তাদের সঙ্গেই ছুটি কাটাতে যান। তিনি বলেছিলেন যে, তারা একে অপরের সঙ্গে সংযুক্ত একটি পরিবার এবং একসঙ্গে প্রচুর মজা করেন।

‘দাবাং’ নায়িকা আরও বলেছিলেন যে, বিয়ের আগে জহির তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি আলাদা বাড়িতে থাকতে চান কি না! সোনাক্ষীর কথায়, ‘জহির বিয়ের আগে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি আমার শ্বশুরবাড়ির লোকদের থেকে আলাদা থাকতে চাই কি না, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। আমি তাকে বলেছিলাম, ‘আমি ওদের সঙ্গেই থাকব, যদি তোমাকে যেতে হয় তবে তুমি যাও’।’

সোনাক্ষী আরও বলেন, ‘আমি একেবারেই রান্না করতে পারি না। আমার মা খুব ভাল রান্না করেন এবং তার একমাত্র উদ্বেগ হল তার মেয়ে রান্না করতে জানে না। আমার শাশুড়িও রান্না করতে জানেন না এবং তিনি বলেন, ‘চিন্তা করো না, তুমি একদম ঠিক ঘরে এসেছো।’ আমি আসলে খেতে ভালোবাসি, কিন্তু রান্না করতে পছন্দ করি না।’- এনডিটিভি

Jui  Banner Campaign
ট্যাগ: জহির ইকবালবলিউড অভিনেত্রীশ্বশুরবাড়িসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে কাজ করছে ‘সেলফি ক্লাব’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT