চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে ফাইনালের পথে আরও এগোলো বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করার পর ভারতকে ২-০তে হারিয়েছে লাল-সবুজের দল। জয়ে টেবিলে শীর্ষেই আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সোমবার নেপালের পোখারায় ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলে অর্পিতা বিশ্বাসের দল। ২৯ মিনিটে ফ্রি-কিক পায় বাংলাদেশ। ডি-বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে কিক নেন মামুনি চাকমা, দুর্দান্ত শটে আসা বল গোলে রূপান্তর করেন অর্পিতা। ৪০ মিনিটে মাঝমাঠ থেকে ক্রস বাড়ান তৃষ্ণা রানী, গোল করেন আলপি আক্তার।

২-০তে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বেশকিছু আক্রমণ চালায় পিটার বাটলারের শিষ্যারা, আর জালের দেখা পায়নি। ওই ব্যবধানেই জিতে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ১টি করে ম্যাচ খেলে হার নিয়ে কোন পয়েন্ট ছাড়া তৃতীয় স্থানে নেপাল এবং টেবিলে তলানিতে আছে ভুটান।

দুই জয়ে ফাইনাল এখনও নিশ্চিত না হলেও শিরোপার মহারণের খুব কাছাকাছি রয়েছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতের জন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। সব ম্যাচ শেষে বাংলাদেশের যেমন ৯ পয়েন্ট হতে পারে, প্রতিটি দলের ৬ পয়েন্ট হওয়ার সম্ভাবনাও আছে, গোলব্যবধানে এগিয়ে থাকা দল দুটি ফাইনালে পৌঁছাবে যদি পয়েন্টে শীর্ষ ফয়সালা না হয়। বাংলাদেশ গোলব্যবধান সবচেয়ে বেশি।

Reneta

বুধবার বেলা ৩টায় পোখারায় স্বাগতিক নেপালের বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশভারতমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT