চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ ফাইনাল: প্রথমার্ধে বাংলাদেশ-নেপাল গোলশূন্য সমতা

মেয়েদের চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

নেপালের বিপক্ষে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী মঞ্চে দারুণ লড়ছে সাবিনা খাতুনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।

মেয়েদের সাফে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল সানজিদা-সাবিনাদের বাংলাদেশ।

বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই আক্রমণ শানে বাংলাদেশ। নেপাল গোলরক্ষকের গ্লাভসে যেয়ে গতি হারায় চলতি আসরে ৫ গোল করা তহুরা খাতুনের প্রচেষ্টা। পরের দশ মিনিটে চলে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা। তবে এগিয়ে ছিল পিটার বাটলারের শিষ্যদল বাংলাদেশই।

দশম মিনিটে নেপালের একটি আক্রমণ বাংলাদেশের ক্রসবারে লেগে ফেরে। ২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের দূরপাল্লার শট স্বাগতিক গোলরক্ষকের হাতে জমে। এ অর্ধের বাকি সময়েও চলে একের পর এক গোলের সুযোগ তৈরির চেষ্টা, শুধু জালের দেখা পায়নি কেউই।

২০ হাজার দর্শক ধারণক্ষমতার দশরথ রঙ্গশালায় ২০২২ মেয়েদের সাফ জেতার আগে ১৯৯৯ সালে সাফ গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।

এবারের আসরে শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১এ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে গ্রুপপর্বে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। সেরা চারে তহুরা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালবাফুফেবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপসাবিনাম মনিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT