চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের গোলদাতা মারিয়াম হান্না কি আঁখি খাতুনের বোন?

আবু তাহেরআবু তাহের
২:৪৫ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অন্যতম আলোচিত তারকা এখন মারিয়াম বিনতে হান্না। ফাইনালে ভারতের বিপক্ষে গোলের পর এ স্টপার বেশ আনন্দে ভাসছেন। সচরাচরের চেয়ে জীবন একটু ভিন্ন হলেও কঠিন ছিল না তার। ফুটবলে আসতে বাবা, ভাই, বোনের ভূমিকা অনেক। তাদের জন্যেই এপর্যন্ত আসা, জানালেন হান্না।

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিয়েছে চ্যানেল আই। বুধবার সকাল ১১টায় বাফুফের বাসে চড়ে চ্যানেল আই প্রাঙ্গণে আসেন শিরোপাজয়ী বীরকন্যারা, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় তাদের।

লেফট স্টপার হান্না উঠে আসার কাহিনী শোনান চ্যানেল আই অনলাইনকে। বললেন এভাবে, ‘বাড়ি টাঙ্গাইলের সন্তোসে। পরিবারে আমরা পাঁচ বোন, এক ভাই, বাবা-মা। বাবা ঢাকার সাভারে প্রাইভেট কার ড্রাইভিং করে। সংসার চলে বাবার টাকায়, আর বোন সুপারশপে চাকরি করে।’

‘‘আমার চার নাম্বার বোন খেলাধুলা করত, প্রথমে প্রাইমারিতে বঙ্গমাতা ফুটবল খেলত, তখন দেখতে যাইতাম। সেখানে আমাদের কোচ ছিল মুন্নি ম্যাডাম, তিনি আমার বোনকে বলেন- ‘তোমার ছোট বোনকেও খেলতে দাও। শুধু তুমি একা খেলবা নাকি।’ এরপর থেকে প্রথমে ওনার (মুন্নি ম্যাডামের) ওখানে প্র্যাকটিস করার পর বিকেএসপিতে ট্রায়াল দিয়ে চান্স পেয়ে ডিসেম্বরে জাতীয় পর্যায়ে ট্রায়াল দিয়ে এখানে আসা।’’

মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে সামাজিক নানা বাধা-বিপত্তি থাকে। হান্নাকে তেমন কোনো বাধা পেরিয়ে এপর্যন্ত আসতে হয়েছে কিনা সেটিও জানালেন, ‘না, আমি তেমন কোনো বাধার সম্মুখীন হইনি। এলাকায় অনেক মেয়ে আছে যারা পড়াশোনা করতে পারে না। তবে আমার বাবা-মা তেমন ছিল না। আমাদের সবাইকে লেখাপড়া করতে দিয়েছে। এজন্য এলাকার কেউ কিছু বলতে পারেনি। সামাজিক কোনো বাধা ছিল না আমার ক্ষেত্রে।’

ক্লাস নাইনে পড়া হান্না লেখাপড়া নিয়ে মোটামুটি সিরিয়াস। বিকেএসপিতে ভালো পড়াশোনা হয় বলে জানালেন। জাতীয় দলের ডিফেন্ডার আঁখি খাতুনের সাথে চেহারার অনেক মিল আছে তার, এজন্য সবাই তাকে জিজ্ঞেস করে আঁখি খাতুনের বোন কিনা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁখিটাঙ্গাইলনেপালবাংলাদেশবিকেএসপিভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপহান্না
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT