চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে গত আসরে সেমিফাইনালে ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচে হেরে বাংলাদেশের যুবাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার লাল-সবুজের প্রতিনিধিরা ভারতের সঙ্গে ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছে।

ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে শনিবার আসরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে কোচ সাইফুর রহমান মনির দল। ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন থোয়ং গাম্বা।

ম্যাচের শুরু থেকেই ভারতকে লাল-সবুজের জার্সিধারীরা চাপে রাখার চেষ্টা করে। তবে ১০ মিনিটে বল দখল করতে গিয়ে ইসমাইল হোসেনের ফাউলের শিকার হন ভারতের এক ফুটবলার। ফ্রি কিক পেলেও আকাশী-নীল জার্সিধারীরা সুযোগটি কাজে লাগাতে পারেনি।

Banglabid

২৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডাররা বল দখলে ব্যর্থ হলে ডি বক্সের ভেতরে বল পেয়ে যান ভারতের ভুমলিনলান হংশা। সেখান থেকে ভিসাল যাদবকে বল দিলেও তিনি লক্ষ্যভেদে ব্যর্থ হন।

পরের মিনিটেই ডি বক্স ঘেঁষে বাংলাদেশের মং সিং মারমাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভারতের অধিনায়ক মোহাম্মদ কাইফ। তাতে ডি বক্সের বাপ প্রান্ত থেকে ফ্রি কিক নেন লাল সবুজদের অধিনায়ক নাজমুল হোসেন ফয়সাল। দুর্বল শটে জালের দেখা পায়নি বাংলাদেশ।

৩৫ মিনিটে ভারতের ভুল পাসে বল পেয়ে যান আবু সাঈদ। দারুণভাবে বল নিয়ে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত খেই হারান তিনি। নিজেই শট নেবেন নাকি সতীর্থকে পাস দেবেন, এ নিয়ে দ্বিধায় পড়ে লিড নেয়া হাতছাড়া করেন এই ফরোয়ার্ড।

Reneta

৪৩ মিনিটে হেড নিতে গিয়ে বাংলাদেশের ইসমাইলের সঙ্গে প্রতিপক্ষের স্যামসনের সংঘর্ষ হয়। এর সুবাদে মাঝ মাঠ থেকে ফ্রি কিক নিলেও গোলের দেখা পায়নি ভারত। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

৬০ মিনিটে মানভাকুপারের কাছ থেকে পাস পেয়ে ভারাত ল্যারেঞ্জাম দুর্বল শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক নাহিদুল ইসলাম।

৭৪ মিনিটে রাইট ব্যাক ইমরান খানের কাছ থেকে বল পেয়ে মানভা কুপার মালঙ্গিয়াং। তার করা প্রথম শটটি বাংলাদেশের গোলরক্ষক ফিরিয়ে দিলে বল পেয়ে যান ভারতের থোয়ং গাম্বা আর বল জালে জড়াতে আর ভুল করেননি।

খানিক পর পাল্টা আক্রমণে উঠলেও জটলা থেকে বাংলাদেশ গোল শোধ দিতে পারেনি। কাটব্যাক থেকে ৬ গজ দূরত্বে বল পেয়ে শট নেয়ার আগেই গোলরক্ষক তালুবন্দি করেন।

ভুটানে ছয় দলের টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে খেলছে বাংলাদশ। ভারত ছাড়াও নাজমুল হুদা ফয়সালদের আরেক প্রতিপক্ষ নেপাল। গ্রুপ ‘বি’-তে আছে মালদ্বীপ, পাকিস্তান ও স্বাগতিক ভুটান। ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতভুটানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT