চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর নামে করা হল এবারের ‘সাফ চ্যাম্পিয়নশিপ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ভারতের বেঙ্গালুরুতে দুদিন আগে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’।

শুক্রবার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘আমরা জানাতে পেরে খুবই আনন্দিত যে, বেঙ্গালুরুর শ্রী কান্তারিভা স্টেডিয়ামে ২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। যার পর্দা নামবে ৪ জুলাই। চলতি টুর্নামেন্টটি এখন থেকে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ নামে পরিচিত হবে।’

‘সাফ চ্যাম্পিয়নশিপ শুরু থেকেই সাউথ এশিয়ার সমস্ত দেশগুলোকে একত্রিত করেছে। দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রচার করে আসছে। বছরের পর বছর ধরে এটি এই অঞ্চলের সবচেয়ে বেশি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট।’

‘স্পন্সরশিপ যেকোনো টুর্নামেন্টের স্থায়িত্বের একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। তাই এখন থেকে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ’ নামটা সবক্ষেত্রে ব্যবহার করার অনুরোধ করা হল।’

এবারের আসরে মাঠে গড়িয়েছে চারটি ম্যাচ। পাকিস্তানকে উড়িয়ে আসরে শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক ভারত। শেষ মুহূর্তের দুই গোলে লেবাননের কাছে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ। নেপালকে হারিয়েছে কুয়েত, আর ভুটানকে হারিয়েছে মালদ্বীপ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুয়েতনেপালপাকিস্তানবাংলাদেশভারতভুটানমালদ্বীপলিড স্পোর্টসলেবাননসাফসাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইরানের ইউরেনিয়াম জব্দ করে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু

মে ২২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগ

মে ২২, ২০২৬

মিরপুরে শিশু রামিসার নৃ/শং/স হত্যা/র প্রতিবাদে বিক্ষোভ চলছেই

মে ২২, ২০২৬

নতুন সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে আশা সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT