চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যাম ঠেলে ঠেলে এগোচ্ছে চ্যাম্পিয়নদের বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফুলেল শুভেচ্ছা, কেক কাটার শেষে ছাদখোলা বাসে বাফুফে ভবনের পথে রওনা হয়েছেন চ্যাম্পিয়ন মেয়েরা। বিমানবন্দর থেকে কিছু পথ নির্বিঘ্নেই পার হয় বাস। বনানী ফ্লাইওভারের কাছে এসে পড়ে জ্যামের মুখে। উৎসুক জনতার ভিড়ের মধ্যে তারপর থেকে খানিক বিরতি দিয়ে জ্যামে পড়ছে লাল-সবুজ মেয়েদের বাস।

শেষ খবর, ধীরে ধীরে এগোচ্ছে বাস। চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করতে রাস্তার দুপাশেই দেখা মিলছে ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড়। সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি মিলেছে খিলক্ষেত ও বনানী এলাকায়। তারা স্লোগান দিয়ে, ফুল ছিটিয়ে মেয়েদের রাজসিকভাবে বরণ করে নিচ্ছে। হাত নাড়িয়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করেছেন সাফজয়ী মেয়েরাও।

বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে নেপাল থেকে দেশে পৌঁছান সাবিনা-সানজিদারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব, বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা।

কেক কাটা ও মিষ্টিমুখ করানো হয় সাবিনাদের। জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের নেতৃত্বে উড়োজাহাজের ভেতরেও একদফা কেক কাটা হয়।

সাড়ে তিনটার দিকে তহুরা-রূপনাদের ছাদখোলা বাস বিমানবন্দর ছাড়ে। বাসটি কাকলি, জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী-তেজগাঁও-মৌচাক ঘুরে কাকরাইল যাবে। সেখান থেকে ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছবে।

বাফুফেতে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান কাজী সালাউদ্দিন। হবে ফটো সেশন। শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা লাল-সবুজের দল।

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষ্ণাছাদখোলা বাসবাফুফেলিড স্পোর্টসসানজিদাসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২সাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT