চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পুরস্কারটি সাফার কাছে ‘অন্ধকারে এক বিন্দু আলো’!

বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে 'বেস্ট ক্রিটিকস অ্যাক্টর' নির্বাচিত হয়েছেন সাফা কবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

বছরজুড়ে নিজের কাজ নিয়ে সরব ছিলেন সাফা কবির। বিশেষ করে ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে সাফা আলোচনায় ছিলেন। তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। বছর শেষে সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।

এই পুরস্কার সাফাকে নতুনভাবে আরও বেশি এক্সপেরিমেন্টাল ক্যারেকটার করতে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।

আলোক হাসানের পরিচালনায় শফিকুর রহমান শান্তুনুর চিত্রনাট্যে ‘পারুল’ নাটকের জন্য সাফা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তবে এ বছর জুড়ে তাকে টিকিট (ওয়েব কনটেন্ট), সুপার ওয়াইফ, ফিদা, অনন্ত প্রেম, জাদুর শহর, ১০ বিঘা ফুল বাগান, ফিল মাই লাভ, লাভ বাজ, প্রথম প্রেম, একটু আধটু প্রেম কাজগুলোতে পাওয়া গেছে।

সাফা বলেন, পারুল চরিত্রটি বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে করা। নাটকের কস্টিউম আমার নিজের ডিজাইনে করেছি। পুরো প্রজেক্টে টিমের সঙ্গে আমি জড়িত ছিলাম। সামনে আমি একইভাবে নির্মাতাদের কাছ সাপোর্ট প্রত্যাশা করি তাহলে হয়তো আমিও সেরা কাজ উপহার দিতে পারবো।

সাফা কবির বলেন, এই পুরস্কারটি অন্ধকারের মাঝে ছোট্ট একটু আলোর মতো, যা আমার শিল্প ও পরিশ্রমকে অনুপ্রেরণা দিয়েছে। সিজেএফবি’র সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে পারুল নাটকের সঙ্গে জড়িত সবার প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

২০২৫-এ আরও গল্প প্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চান সাফা কবির। বললেন, আমি সবসময় মনে করি গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এ জন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলো ফিকশনে তুলে আনবো।

Reneta

নতুন বছরের পরিকল্পনা জানিয়ে সাফা বলেন, সিনেমায় আসার ইচ্ছে অনেক আগে থেকে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং ডিরেক্টরের কল এখনও আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছু টাইমিং হবে, আমি তখন বড়পর্দায় আসবো। আমাদের দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে।

তিনি বলেন, আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হবো।  ২০২৫ সালে নিজের একটি ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই। পাশাপাশি আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওটিটিনাটকপুরস্কারবিয়েলিড বিনোদনসাফাসাফা কবিরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ‘থ্রি-লেয়ার সিকিউরিটি’: রাজধানীতে র‍্যাবের ৩২ টিম মোতায়েন

মার্চ ১৭, ২০২৬
ছবি: মোজতবা খামেনি (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন

মার্চ ১৭, ২০২৬

হয়রানি-চাঁদাবাজিতে ছাড় নেই: আইজিপি

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT