পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। যুবদল নেতা শামীম রেজা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।







