চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথায় আঘাত পেয়ে স্মৃতিভ্রষ্ট ছিলেন সামসুন্নাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ পূর্বাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে মিশন শুরু করা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল অধিনায়ক সামসুন্নাহারের মাথায় পাওয়া চোট। ম্যাচের ৪৩ মিনিটে বল নিয়ে দৌড়ানো অবস্থায় হঠাৎ সামসুন্নাহার পড়ে গেলে খেলা খানিকক্ষণ বন্ধ থাকে।

প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করলে বাংলাদেশের মিডফিল্ডার মাটিতে পড়ে যান। পরে আবার উঠে দাঁড়িয়ে খেলতে থাকলেও রেফারি বিরতির বাশি বাজানোর পর আবারও সামসুন্নাহার মাঠে পড়ে যান। তিনি কনকাশনে ভুগতে থাকেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন জানালেন, ‘ও মাথায় ব্যথা পেয়েছে। বেশ কিছুক্ষণ কিছু মনে করতে পারছিল না। আস্তে আস্তে সবকিছু মনে করতে পারছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা করার জন্য। আশা করি, চোট গুরুতর নয়।’

জয় নিয়ে মাঠ ছাড়া প্রসঙ্গে বাঘিনীদের কোচের ভাষ্য, ‘আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা ছিল। জেতা দরকার ছিল। জয় পাওয়ার কারণে মেয়েদের ধন্যবাদ জানাই। এখনই ফাইনাল নিয়ে ভাবছি না। আগেও বলেছি, আমার লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। জয়লাভ করা। প্রথম লক্ষ্য মেয়েরা পূরণ করতে পেরেছে। আশা করি, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।’

৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টে লাল-সবুজদের প্রতিপক্ষ ভারত। আসরের প্রথম ম্যাচে ভুটানের জালে এক ডজন গোল দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শক্তিশালী প্রতিপক্ষকে অবশ্য হারানোর আশাই করছেন স্বাগতিক দলের কোচ।

‘ভারত এই অঞ্চলে (ফুটবলে) ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি, ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

Reneta

অন্যদিকে, পরাজয়ের জন্য নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং সেলাই করা বল বাদ দিয়ে সেলাই ছাড়া বল দিয়ে খেলাকে দায়ী করেছেন। যদিও গোছানো ফুটবল খেলতে না পারার কথাও তিনি স্বীকার করেছেন।

‘আমাদের খেলোয়াড়রা গোছাল ছিল না। ওরা দুই মিনিটের মাথায় গোল পেল। এরপর আরেকটি গোল হজম করলাম। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। মনে করি টার্নিং পয়েন্ট হচ্ছে প্রথম গোল। আমরা নার্ভাস ছিলাম না। সমস্যা ছিল, আমরা গোছালো ছিলাম না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ছোটনবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসামসুন্নাহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

একটি দল রাজনীতিতে এসে ক্রমাগত মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৪, ২০২৬
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ছবি: সংগৃহীত।

বেলুচিস্তানে বিদ্রোহীদের কাছে মার্কিন অস্ত্র আছে: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

লাল পাসপোর্ট কী, কারা পান এবং কেন আগেভাগেই ফেরত দিচ্ছেন উপদেষ্টাদের কেউ কেউ?

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT