ক্রিকেট

সাউথ আফ্রিকার লিগে নিলামের সংক্ষিপ্তে হাসান-সাইফউদ্দিন

টি-টুয়েন্টি আসর

বাংলাদেশ ক্রিকেটার হাসান-সাইফউদ্দিন নিলামে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার হাসান-সাইফউদ্দিন সাউথ আফ্রিকার লিগে নিলামে অংশ নিচ্ছেন, মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ আফ্রিকা টি-টুয়েন্টি লিগের তৃতীয় মৌসুম হবে শিগগিরই। তার আগে অক্টোবরের ১ তারিখে খেলোয়াড় নিলাম হবে। এতে স্থানীয় এবং বিদেশি ২০০ খেলোয়াড় স্থান করে নিয়েছেন। তালিকায় আছেন বাংলাদেশের দুজন ক্রিকেটার।

নিলামের জন্য নির্বাচিত সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং পেসার হাসান মাহমুদ। বিদেশি ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন তারা।

২৫ বর্ষী অলরাউন্ডার সাইফউদ্দিন দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে আছেন। সবশেষ ২০২১ সালের জুলাইতে জিম্বাবুয়ের সাথে ওয়ানডে খেলেছেন। এ বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি খেলার পর আর মাঠে ফিরতে পারেননি।

এসএ টি-টুয়েন্টি লিগে সাইফউদ্দিনের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে দেশটির স্থানীয় মুদ্রায় ১,৭৫,০০০ জার, যা বাংলাদেশি মুদ্রায় ১২,২২,৫১৮ টাকা।

২৫ বর্ষী পেসার হাসান মাহমুদ অবশ্য টাইগার দলের সাথেই আছেন। ডানহাতি পেসার নিয়মিত খেলে দারুণ পারফরম্যান্স দিয়ে চলেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতেও দারুণ বল করছেন।

হাসানের ভিত্তি মূল্য অবশ্য আরও বেশি। তার প্রাথমিক মূল্য ধরা হয়েছে স্থানীয় মুদ্রায় ৪,২৫,০০০ জার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৯,৬৯,৯৬০ টাকা।

বিষয়:এসএ টি-টুয়েন্টি জিম্বাবুয়ে পাকিস্তান বাংলাদেশ ভারত সাইফুদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…