চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের নির্বাসন নিয়ে এস জয়শঙ্করের মন্তব্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্বাসন নিয়ে জয়শঙ্করের মন্তব্যের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো কোনও নতুন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিন ধরে চলে আসছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজ্যসভায় বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, প্রতি বছর শত শত ভারতীয়কে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অবস্থানের কারণে ফেরত পাঠানো হয়। ২০১২ সালে এই সংখ্যা ছিল ৫৩০, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ২০০০-এর বেশি।

মন্ত্রী জয়শঙ্কর বলেন, আইনি অভিবাসনকে উৎসাহিত করা এবং অবৈধ চলাচলকে নিরুৎসাহিত করা উচিত আমাদের সম্মিলিত স্বার্থে। যদি কোনও দেশের নাগরিক অবৈধভাবে বিদেশে বসবাস করেন, তবে তাদের ফিরিয়ে নেওয়া সেই দেশের দায়িত্ব।

Banglabid

মার্কিন সীমান্ত কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নির্বাসিতদের শিকলবন্দী অবস্থায় একটি সামরিক উড়োজাহাজে তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জয়শঙ্কর জানান, ভারত সরকার নিশ্চিত করতে কাজ করছে যে নির্বাসিতদের সাথে যেন মানবিক আচরণ করা হয়।

বিরোধী দলের সাংসদরা সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, ভারত সরকার তার নাগরিকদের মর্যাদার সাথে ফিরিয়ে আনার জন্য কোনও পদক্ষেপ নিচ্ছে না। তৃণমূল সাংসদ সাকেত গোখলে প্রশ্ন তুলেছেন, আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, তাহলে কেন কলম্বিয়ার মতো দেশ তার নাগরিকদের ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠাতে পারে, অথচ ভারত পারে না?

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ অন্যান্য বিরোধী নেতারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন। বিরোধীদের দাবির প্রেক্ষিতে জয়শঙ্কর জানান, আমরা নিশ্চিত করছি যে নির্বাসিতদের সাথে যেন মানবিক আচরণ করা হয় এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। তিনি দাবি করেন, মার্কিন কর্তৃপক্ষ নারী ও শিশুদের আটক রাখেনি এবং নির্বাসিতদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

Reneta

তবে, নির্বাসিতদের অভিযোগ ভিন্ন। অনেকেই বলেছেন, দীর্ঘ সময় ধরে তাদের হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল এবং টয়লেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। গুরুদাসপুরের ৩৬ বছর বয়সী জসপাল সিংহ জানান, তিনি একজন দালালকে ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন বৈধ উপায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য, কিন্তু তাকে বিপজ্জনক অবৈধ পথে পাচার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস জয়শঙ্করেরপররাষ্ট্রমন্ত্রীভারতভারতের পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT