চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে জন্য শুভকামনা জানালেন এস জয়শঙ্কর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে শুভকামনা জানালেন এস জয়শঙ্কর

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে শুভকামনা জানালেন এস জয়শঙ্কর

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এই অঞ্চলে প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও জোরদার হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ভারতের চেন্নাইয়ে এক ইন্টারেক্টিভ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন তারা [বাংলাদেশ] নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই নির্বাচনে তাদের শুভকামনা জানাই। আমরা আশা করি, পরিস্থিতি ঠিক হয়ে গেলে, এই অঞ্চলে প্রতিবেশীসুলভ মনোভাব বৃদ্ধি পাবে।”

ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, ভারত এগিয়ে গেলে তার প্রতিবেশীরাও সেই অগ্রগতির অংশীদার হবে। “আমাদের সামনে আরও অনেক সুযোগ থাকবে। এক অর্থে এটাই ছিল বাংলাদেশকে আমার বার্তা,” বলেন সম্প্রতি বাংলাদেশ সফরকারী এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেন। তার শেষকৃত্যে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানাতে ঢাকায় আসেন জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।

ঢাকায় পৌঁছে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জয়শঙ্কর বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি এবং ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছি।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ভবিষ্যতে ঢাকা-দিল্লি অংশীদারিত্বের পথনির্দেশক হয়ে থাকবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় প্রায় চার ঘণ্টা অবস্থান করেন বলে জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ভারতভারতের পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পরবর্তী

মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২

পরবর্তী
দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২

পাকিস্তানে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সাংবাদিক-ইউটিউবার-সাবেক সেনাসদস্যের যাবজ্জীবন

পাকিস্তানে সাংবাদিক-ইউটিউবার-সাবেক সেনাসদস্যের যাবজ্জীবন

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT