চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুস্তেম উমেরভ: কে এই ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন রুস্তেম উমেরভ। তিনি মুসলিম সংখ্যালঘু ক্রিমিয়ান তাতার সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় সদস্য। 

দ্যা গার্ডিয়ান জানিয়েছে, উমেরভ সোভিয়েত উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পরিবারকে স্ট্যালিনের অধীনে নির্বাসিত করা হয়েছিল এবং ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে তাতারদের ফিরে আসার অনুমতি দেওয়া হলে শৈশব বয়সেই তিনি ইউক্রেনের ক্রিমিয়ায় ফিরে আসেন।

৪১ বছর বয়সী উমেরভ ২০০৪ সালে টেলিকম ব্যবসা শুরু করেন এবং ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ক্রিমিয়া প্ল্যাটফর্মের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন যা একটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা যার লক্ষ্য রাশিয়ার ২০১৪ সালে দখল করা অঞ্চলটিকে ইউক্রেনে সাথে আবারও যুক্ত করা। তিনি ক্রিমিয়ান তাতারদের ঐতিহাসিক নেতা মুস্তাফা জেমিলেভের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

তাতার সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ২০ লক্ষ। ক্রিমিয়া দখলের পর মস্কো তাতার মুসলিম সংখ্যালঘুদের একটি চরমপন্থী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করে এবং নিরাপত্তার কারণে সম্প্রদায়ের সদস্যদের কারাগারে বন্দী করে। তাতার জাতি হল তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত একটি উপজাতি, যারা প্রধানত ইউরোপ ও এশিয়ায় বসবাস করে। তাদের মঙ্গোলীয় সম্রাট চেঙ্গিস খানের বংশধর হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

উমেরভ গত বছর এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া আমাদের দেশের ভূখণ্ডে তাদের সামরিক কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য ইউক্রেনীয় জাতিকে জাতিগতভাবে বিভক্ত করতে চেষ্টা করছে। আমরা আমাদের জাতিসত্তা বা ধর্ম সম্পর্কে কোন অরাজকতা অনুভব করি না। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর, উমেরভ রাশিয়ান কর্মকর্তাদের সাথে বেশ কয়েকবার আলোচনায় অংশ নিয়েছেন। যার মধ্যে বন্দী বিনিময় এবং বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

Reneta

তিনি যুদ্ধের প্রথম সপ্তাহে রাশিয়ার সাথে আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি দলের অংশ ছিলেন এবং কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্যের জন্য একটি রপ্তানি করিডোর প্রতিষ্ঠার আলোচনায় অংশ নিয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরে তাকে রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান মনোনীত করা হয়েছিল।

এর আগে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিরক্ষামন্ত্রীভলোদিমির জেলেনস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT