চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের শস্য ভাণ্ডার ধ্বংস করতে রাশিয়ার নতুন কৌশল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ২৯, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউক্রেনের সাথে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ নবায়ন না হওয়ায় চলতি মাসের ২৭ তারিখ শেষ হয়েছে চুক্তির মেয়াদ। এখন ইউক্রেনের শস্য ভাণ্ডার ধ্বংস করার জন্য নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। দানিউব নদীর তীরে ইউক্রেনের বিকল্প রপ্তানির রাস্তাগুলোতে আক্রমণ করছে দেশটি।

শনিবার ২৯ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ইউক্রেনের সাথে রাশিয়ার শস্য চুক্তির মেয়াদ ছিল ২২ জুলাই ২০২২ থেকে ১৭ জুলাই ২০২৩ পর্যন্ত।

চুক্তির মাধ্যমে ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে সারাবিশ্বে নিজেদের শস্য রপ্তানি করতো। বিবিসি জানায়, আমরা লক্ষ্য করছি ইউক্রেনের শস্য ভাণ্ডারগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়া।

গত বছরের জুলাই মাসের চুক্তির ফলে আগস্টের শুরু থেকে স্বাভাবিকের তুলনায় এক তৃতীয়াংশ কম হলেও তিন কোটি ৩০ লাখ টন শস্য রপ্তানি হয়েছে কৃষ্ণ সাগর হয়ে। এছাড়াও অন্যান্য খাদ্যসামগ্রীও এই সাগরের শস্য চুক্তির মাধ্যমে রপ্তানি করা হয়। কিন্ত সাম্প্রতিক সময়ে এর অবস্থা আরও খারাপ হয়েছে।

ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দরগুলো এখন রাশিয়া অবরোধ করে রাখায় বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী রোমানিয়ায় শস্য রপ্তানির জন্য দানিউব নদীর তীরে অবস্থিত বন্দরগুলোর ওপর অনেক বেশি নির্ভর করতে হবে। রোমানিয়ার বন্দরগুলো খোলা থাকায় সেখান থেকে বিভিন্ন দেশে শস্য রপ্তানির একটা সম্ভাবনা ছিল।

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় হামলা করেছে রাশিয়া

 

Reneta

কিন্তু কৃষ্ণ সাগরে রপ্তানি কেন্দ্রগুলোতে বারবার আক্রমণের পর রাশিয়া এবার দানিউব নদীর তীরে অবস্থিত বন্দরগুলোকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার লক্ষ্য বস্তু করছে।

সাম্প্রতিক রাশিয়ার আক্রমণগুলোর মধ্যে একটি রেনি বন্দর আক্রমণ। ন্যাটো সদস্যভুক্ত রোমানিয়ার সীমান্ত থেকে প্রায় ২০০ মিটার দূরে দানিউবজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া।

এছাড়াও কৃষ্ণ সাগরের তীরবর্তী বন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯ জুলাই রাতে চোরনোমর্স্কে অন্তত দু’টি স্টোরেজ ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই দিন রাতে বন্দরগুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেনে হামলারাশিয়ারাশিয়া-ইউক্রেন ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT