রাশিয়ায় প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। দেশটির দূর প্রাচ্যের আমুর অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা বিমান সংস্থা দ্বারা পরিচালিত ফ্লাইটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে যাওয়ার সময় রাডার থেকে বিছিন্ন হয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ বিমানটি।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
তিনি আরও জানিয়েছেন, বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।








