চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত। কারণ, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জনগণের দুর্ভোগ বাড়ছে, গোটা বিশ্ব অস্থিতিশীল হয়ে পড়েছে এবং মূল্যস্ফীতির হার বেড়েছে।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলজিয়ামের রানী এবং জাতিসংঘের এসডিজি বিষয়ক বিশেষ দূত ম্যাথিল্ড ম্যারি ক্রিস্টিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী রানীকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর এজেন্ডাগুলোকে অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনা এবং ২০২১-২০৪১ সাল পর্যন্ত পরিপ্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্যগুলোকে অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের জন্য সরকারের সর্বাত্মক প্রচেষ্টার কথাও জানান।

বৈঠকে এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় হয়। প্রধানমন্ত্রী রাজনীতি, প্রতিরক্ষা ও বিচার বিভাগ এবং অন্যান্য ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য তার সরকারের পদক্ষেপ সম্পর্কে রানীকে অবহিত করেন।

তিনি বলেন, তার সরকার সমাজের ঝুকিপূর্ণ নারীদেরও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছেন। এরমধ্যে বয়স্ক নারী, বিধবা এবং স্বামী পরিত্যক্ত নারীও রয়েছে।

শেখ হাসিনা বলেন, দেশব্যাপী ৫২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্র একজন পুরুষ ও একজন মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে। তার সরকার সারাদেশে ১৮ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে, যেখান থেকে বেশিরভাগ নারী ও শিশুরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে। এসব ক্লিনিক থেকে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

Reneta

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। কক্সবাজার ক্যাম্পে ফিল্ড হাসপাতাল স্থাপন করে বাংলাদেশে আশ্রয় নেয়া কয়েক হাজার গর্ভবতী নারীকে জরুরী স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। এ পর্যন্ত ৩৪ হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচর দ্বীপে স্থানান্তর করা হয়েছে, যা তাদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করেছে।

সফররত বেলজিয়ামের রানী এসময় বিভিন্ন খাতে বিশেষ করে নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর উন্নয়ন এবং নারী শিক্ষায় বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

উল্লেখ্য, তিনদিনের বাংলাদেশ সফরে সোমবার সকালে ঢাকায় আসেন জাতিসংঘের এসডিজি বিষয়ক বিশেষ দূত বেলজিয়ামের রানী ম্যাথিল্ড ম্যারি ক্রিস্টিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসডিজিডিজিটালপ্রধানমন্ত্রীরাশিয়া-ইউক্রেনরোহিঙ্গাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

মার্চ ২৪, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মার্চ ২৪, ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সংগৃহীত।

আইএমএফ-এর প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT