চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২৩
আন্তর্জাতিক
A A

রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই পদক্ষেপ পারমাণবিক অস্ত্র অসম্প্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না। এছাড়াও রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এটিকে ইউরোপে আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েনের সাথে তুলনা করেছে।

বেলারুশে মোতায়েন করা পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ মিনস্কের কাছে হস্তান্তর করা হবে না বলেও জানিয়েছে মস্কো।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা বিশ্বাস করে না যে এই ঘোষণার পর রাশিয়া সত্যিকার অর্থে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের নিজস্ব কৌশলগত পারমাণবিক অবস্থান পরিবর্তন করার কোনো কারণ দেখি না। আমরা ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বেলারুশ সরকার রাশিয়ার ঘনিষ্ট মিত্র এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সমর্থক বলে পরিচিত।

প্রেসিডেন্ট পুতিন শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের বিষয়টি উত্থাপন করে আসছেন।

Reneta

তিনি বলেন, এখানে অস্বাভাবিক কিছুই নেই। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে এটি করে আসছে। তারা দীর্ঘদিন ধরে তাদের মিত্র দেশগুলির ভূখণ্ডে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করে আসছে।

রাশিয়া ১ জুলাইয়ের মধ্যে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নির্মাণ কাজ শেষ করবে বলেও জানিয়েছেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইতিমধ্যেই বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অল্প সংখ্যক ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র স্থানান্তর করা হয়েছে। যা যেকোন মুহুর্তেই নিক্ষেপ করা যাবে।

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে এই প্রথমবারের মতো রাশিয়া দেশের বাইরে কোথাও পারমাণবিক অস্ত্র স্থাপন করতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকান্যাটোপরমাণু অস্ত্রবেলারুশভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT