বাংলাদেশে যুক্তরাষ্ট্র কর্তৃক যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিসতকি।
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম।
রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিসতকি বলেন, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র হাজারও নিষেধাজ্ঞা দিলেও এর প্রভাব নেই।
গাজায় গণহত্যা ইস্যুতে পশ্চিমাদের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, মানবাধিকার নিয়ে তারা দ্বিচারিতা করে।
তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে সোচ্চার এই পশ্চিমারা গাজার ভূমিকায় চুপচাপ।








