আন্তর্জাতিক

”ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া”

”ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া”

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে -এমন অভিযোগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

বিবিসি ব্রেকফাস্টে দেওয়া সাক্ষাৎকারে জন হিলি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে একটি ‘অ্যাক্সিস অব অ্যাগ্রেসন’ বা ‘আগ্রাসনের অক্ষ’ গড়ে উঠেছে।

তার মতে, ইরানের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির “পুতিনের অদৃশ্য হাত” রয়েছে। “পুতিন পৃথিবীর অন্য সবখানে (ইউক্রেনে) যা যা করছে, তা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিতে চায়। কিন্তু আমরা সেটি আর হতে দেবো না।”

তিনি বলেছেন, এই যুদ্ধে ব্রিটেন ‘যুক্তরাজ্যের স্বার্থ, সামরিক স্থাপনা এবং মিত্রদের রক্ষার চেষ্টা করছিল’ এবং সেজন্য তার দেশের বিমান বাহিনী ওই অঞ্চলে এক হাজার ঘণ্টার বেশি সময় আকাশে টহল দিয়েছে।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬গোয়েন্দা তথ্যযুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…