চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার রাশিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ন ১১, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সংঘাত চলাকালে ইরানকে গোপন গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেছেন, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রুশ নেতারা এমনটাই দাবি করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সিএনবিসির ‘মানি মুভার্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, ‘আমরা তাদের কথা বিশ্বাস করতেই পারি। আশা করি তারা সত্যিই কোনো তথ্য শেয়ার করছে না।’

ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।

স্টিভ উইটকফ। ছবি: সংগৃহীত
সাক্ষাৎকারে উইটকফকে প্রশ্ন করা হয়, মার্কিন যুদ্ধজাহাজ, বিমান বা ঘাঁটির তথ্য রাশিয়া ইরানকে দিচ্ছে বলে তিনি মনে করেন কিনা। আর যদি তা হয়ে থাকে, তাহলে ট্রাম্প প্রশাসন কেন ভারতীয় তেল শোধনাগারগুলোকে রুশ তেল কেনা থেকে বিরত রাখার যে নিষেধাজ্ঞা ছিল, তা শিথিল করল।

জবাবে উইটকফ বলেন, ‘আমি গোয়েন্দা কর্মকর্তা নই, তাই আপনাকে সে বিষয়ে বলতে পারব না। তবে বলতে পারি, গতকাল প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে রাশিয়ানরা বলেছে যে তারা কোনো তথ্য শেয়ার করছে না। তারা এটাই বলেছে।’

উইটকফ জানান, সোমবার সকালে তিনি এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলাদাভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে ফোনে কথা বলেছেন।

Reneta

‘ওই ফোনালাপেও উশাকভ একই কথা বলেছেন। তিনি বলেছেন, রাশিয়া ইরানের সঙ্গে কোনো গোয়েন্দা তথ্য শেয়ার করছে না।’

এদিকে ‘পরিস্থিতি সম্পর্কে অবগত’ যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে শনিবার ‘এমএস নাউ’ এক প্রতিবেদনে বলে, রাশিয়া ইরানকে এমন তথ্য দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ইরানি বাহিনীকে সহায়তা করতে পারে।

ওই দুই কর্মকর্তার একজন এমএস নাউকে বলেন, ‘রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে।’

ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি শুক্রবার ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, রাশিয়া ইরানকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে সহায়তা করছে কি না। প্রশ্নটি শুনে ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া দেখান।

ট্রাম্প বলেন, ‘এই সময়ে এমন প্রশ্ন করা কতটা বোকামি!’

এমএস নাউয়ের সঙ্গে কথা বলা আরেক কর্মকর্তা বলেন, ‘রাশিয়া সরাসরি কোনো কৌশলগত বা সামরিক লড়াইয়ের ভূমিকা পালন করছে—এমন কোনো প্রমাণ আমি দেখিনি।’

সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফোনালাপ পুতিন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অগ্রগতি দেখে ‘খুবই মুগ্ধ’ হওয়ার কথা বলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্বীকার করেছে রাশিয়াইরানইরান যুদ্ধ ২০২৬গোয়েন্দা তথ্য সরবরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার রাশিয়ার

মার্চ ১১, ২০২৬

রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে ২ হেলমেটধারীর গুলি

মার্চ ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে মেয়ে শিশুদের স্কুলে হামলার তদন্তের প্রতিশ্রুতি রিপাবলিকানদের

মার্চ ১১, ২০২৬

রাবার বাগানে মিললো অটোচালকের মরদেহ

মার্চ ১১, ২০২৬
ছবি: জিপিএস জ্যামিংয়ের কারণে ইরানের উপকূলে জাহাজের অবস্থান স্থলভাগে দেখাচ্ছে ।

জিপিএস জ্যামিং: মধ্যপ্রাচ্যের এক অদৃশ্য যুদ্ধ

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT