চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেলস ভাইপার দেখলে হেল্পলাইনে কল করার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ন ২২, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্থানীয়ভাবে জনসচেতনায় কাজ করারও নির্দেশনা দেওয়া হয়। জনসাধারণকে লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকা, গর্তের মধ্যে হাত-পা না ঢুকানোর পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও বাড়ির চারপাশ পরিস্কার ও আবর্জনামুক্ত রাখা, পতিত গাছ, জ্বালানী লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৬ (১) ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী।

প্রাণীটি ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়। তাই এই সাপ মারা দণ্ডনীয় অপরাধ।

Reneta

এই কারণে সাপ মারা থেকে বিরত থাকা এবং সাপ উদ্ধার করতে প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করার আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় ইতিমধ্যে বাংলাদেশ বন বিভাগ রাসেলস ভাইপার আতঙ্ক নিরোসনে নানান কার্যক্রম পালন করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবেশবন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়রাসেলস ভাইপারহেল্পলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT