চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ে গিয়ে ভয়াবহ বন্যার কবলে অভিনেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ন ১২, জুলাই ২০২৩
বিনোদন
A A

কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। ইতিমধ্যেই ভারতের আবহাওয়া দপ্তর থেকে হিমাচল প্রদেশের মোট সাতটি জেলায় ‘রেড’ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত সম্পর্কে কুলু, মানালি-সহ একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে। প্রবল বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মানালি, যার ফলে অনেক পর্যটককে আটকে গিয়েছে। যাদের মধ্যে রয়েছেন ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা রুসলান মমতাজও।

সম্প্রতি অভিনেতা সেখানে গিয়েছিলেন একটি প্রজেক্টের শুটিংয়ে। কিন্তু প্রবল বৃষ্টিতে সেখানে আটকে পড়েছেন তিনি। সেখানে কাজ করছে না মোবাইলের নেটওয়ার্কও। তাই কারো সঙ্গে যোগাযোগও করতে পারছেন না অভিনেতা। যাতায়াতের ব্যবস্থা না থাকায় ফিরতে পারছেন না বাড়িও। দুদিন আগে এমনটাই জানিয়েছিলেন তিনি।

সোমবার (১০ জুলাই) সাহায্যের অনুরোধ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রুসলান জানান, প্রবল বন্যার কারণে তিনি মানালিতে আটকা পড়েছেন। তিনি আরো জানান, বন্যা কতটা বিপজ্জনক নিজের চোখে দেখছি, এমনকি মানালি থেকে চণ্ডিগড় সংযোগকারী রাস্তাটি একেবারে ডুবে গিয়েছে। সবটাই ভিডিও করে জানালেন অভিনেতা।

এছাড়াও রুসলান একটি ভিডিওর শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “রাস্তা এখন আর নেই।” ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, “ভাবতে পারিনি যে, মানালিতে কোনো নেটওয়ার্ক ছাড়া আটকে যাব, রাস্তা অবরুদ্ধ হওয়ায় বাড়ি ফেরার কোনো উপায় নেই, শুটিং করতেও পারছি না। খুব সুন্দর জায়গায় কঠিন সময় কতটা ভয়ানক হয়ে যায়, তা নিজের চোখে দেখলাম।”

বন্যার আগে অভিনেতা মানালি থেকে বেশ কয়েকটি পোস্টও শেয়ার করেছিলেন। যেখানে তিনি জানিয়ে ছিলেন, “মানালি, তুমি সুন্দরী।”

তবে মঙ্গলবার এই অভিনেতা জানিয়েছেন, বর্তমানে তিনি নিরাপদে আছেন। সেখানে থাকারও ব্যবস্থা হয়েছে। বন্যা পরিস্থিতি কিছুটা কমলে মুম্বাই ফেরার কথাও জানান।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ: বন্যাভারী বর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT