চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, বারবার কেন এড়িয়ে যাচ্ছেন বুবলী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বিগত কয়েকমাস সিনেমাপাড়ায় কান পাতলেই শোনা যায়, চিত্রনায়িকা শবনম বুবলী অন্তঃসত্ত্বা, তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন!

এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও বারবার ‘অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন’ এড়িয়ে যাচ্ছেন বুবলী।

বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে একটি আয়োজনে বুবলীকে পেয়ে সংবাদমাধ্যমের কেউ সরাসরি জিজ্ঞেস করেন, আপনি অন্তঃসত্ত্বা, কতটুকু সত্য?

বরাবরের মতো কৌশলে উত্তর দেন বুবলী। বললেন, যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে গেল বছর বুবলীর আমেরিকা যাত্রা নিয়ে যে আলোচনা চলছে, সে প্রসঙ্গেও সতর্ক অবস্থান নেন বুবলী।

এ বিষয়ে বুবলী বলেন, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি—সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।’

Reneta

তিনি আরও বলেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা অনেক বিষয় নিয়েই সংবাদ করবেন, দর্শকদেরও জানার আগ্রহ থাকবে—এটাই স্বাভাবিক। এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে সবার ক্ষেত্রেই হয়ে আসছে। তবে আমার অনুরোধ থাকবে, যথাযথ সম্মান বজায় রেখে একজন শিল্পী কিংবা শিল্পীদের উপস্থাপন করা হোক—যেটা আপনারা বরাবরই করে আসছেন।’

বুবলীর এমন লুকোচুরি উত্তরে একটি পক্ষ সমালোচনায় মেতে উঠেছে। কেউ কেউ বলছেন, সত্যিই যদি বুবলী অন্তঃসত্ত্বা হয়ে থাকেন, তাহলে সেটা নিঃসন্দেহে একেবারেই ব্যক্তিগত ও আনন্দের খবর। এমন বিষয়ে লুকোচুরি বা রহস্য তৈরি করার কোনো প্রয়োজনই নেই। পরিবার সংক্রান্ত সুখবরকে সম্মান করা উচিত। এটা নিয়ে অযথা গসিপ বানানো একেবারে উচিত নয়।

অন্যদিকে, আরেকটি পক্ষ বলছে, অন্তঃসত্ত্বা হওয়ার মতো এমন চমৎকার বিষয়টাকে ধোঁয়াশায় রাখা হয়, তখন সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই বিভ্রান্তি তৈরি হয়। আর সে যদি তারকা হয় তাহলে তো কথাই নেই! এতে গুজব বাড়ে, অপ্রয়োজনীয় আলোচনা হয় এবং ধীরে ধীরে সিনেমার মানুষদের প্রতি নেতিবাচক ধারণা গড়ে ওঠে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়িকানায়িকাবুবলীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

জুন ১৮, ২০২৬

তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশে তৈরি হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

জুন ১৮, ২০২৬

পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ শতাধিক শ্রমিক

জুন ১৮, ২০২৬
ছ্যবি: প্রতিনিধি

নোয়াখালীতে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT