দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে সামনে রেখে নতুন দল গঠন করছেন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃতরা। দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম জানিয়েছেন, যেকোন সময় নতুন দল গঠনের ঘোষণা আসবে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, রওশন এরশাদ দল গঠন করতে চাইলে, সেটি তার নিজস্ব বিষয়।






