চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে রওশন এরশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গণভবনে গেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ মঙ্গলবার দুপুরে তিনি গণভবনে যান বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তিনি বেলা একটার দিকে গণভবনে গেছেন।

জানা গেছে, রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে সাদ এরশাদ ও তার রাজনৈতিক সচিব গোলাম মোসীহ্।

রওশনপন্থী জাতীয় পার্টির এক নেতাও বৈঠক হওয়ার কথা জানিয়েছেন। তবে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাননি।

রওশন এরশাদের ঘনিষ্ঠ সূত্র বলেছে, রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রওশনকে ফোন দিয়ে জরুরি ভিত্তিতে দেখা করার কথা বলা হয়েছে।

এদিকে রওশন এরশাদের এই সাক্ষাত প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন: প্রধানমন্ত্রীর সাথে কী নিয়ে বৈঠক করতে গেছেন রওশন এরশাদ, সেটি জানা নেই। তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে যেতেই পারেন কথা বলতে।

Reneta

আওয়ামী লীগের সাথে বৈঠকে তারা রওশন এরশাদ নিয়ে কোন কথা বলেননি বলেও জানান তিনি।

মুজিবুল হক চুন্নু আরও বলেন: প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে বিশ্বাস করবেন কিনা, সেটি তার একান্ত নিজস্ব বিষয়। আমরা নির্বাচনে এসেছি, নির্বাচন করার জন্য, বর্জনের জন্য নয়। সুষ্ঠু পরিবেশ পেলে অবশ্যই নির্বাচন করবো। আমরা চেয়েছিলাম রওশন এরশাদ নির্বাচনে আসুক। তিনি আসলে দলের ইমেজ আরো ভালো হতো। আওয়ামী লীগের সাথে অনেক বিষয়ে সমোঝতা নিয়ে আলোচনা হয়েছে। কাল আবার আলোচনা হবে তাদের সাথে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীরওশন এরশাদশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT