চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের শতকে ৯ টেস্ট পর ইংল্যান্ডের জয়ে ফেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা ৯ টেস্ট জয়হীন, যার ৬টিতে হারের তিক্ত স্বাদ। সবশেষ ১৭ টেস্টে জয় সবে একটি। কাটা ঘায়ে নুনের ছিটে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ ভরাডুবি। সাদা পোশাকে করুণই চলছিল ইংল্যান্ডের। এরপর রুটকে বদলে স্টোকসের কাঁধে গেল নেতৃত্ব, কোচ বদলে এলেন ম্যাককালাম। সবশেষে জয়েই এই জুটি যুগের সূচনা হল।

লর্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নেমেও বিপর্যয়েই পড়েছিল ইংলিশ দল। প্রথম ইনিংসে অলআউট হয়েছে যায় দেড়শর আগেই। এরপর নিউজিল্যান্ডকে দেয় গুঁড়িয়ে। শেষে জো রুটের মহাকাব্যিক এক শতক। যাতে ভর করে ক্রিকেটের তীর্থভূমিতে হারের বৃত্ত ভাঙার উল্লাসে মাতে স্টোকসের দল।

রোববার চতুর্থ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৬১ রান, হাতে ৫ উইকেট। রুট ও বেন ফোকসের সাবধানী ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ম্যাককালাম-স্টোকস জুটিকে স্বাগত জানায় স্বাগতিক দল।

আগেরদিনের ২১৬ রান নিয়ে ব্যাটে নেমে কিউইদের কোনো সুযোগ দেননি রুট-ফোকস। দিনের ১৩তম ওভারে সাউদির ইয়র্কার বল মিড উইকেটের দিকে ঠেলে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নেন রুট। দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানও পূর্ণ করেন।

সেঞ্চুরির পর রানের গতি বাড়ান রুট। দিনের খেলার ১৫তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে নেন দলকে। স্বস্তির জয় তুলে ১১৫ রানে অপরাজিত ছিলেন রুট, ফোকস অপরাজিত থাকেন ৩২ রানে।

শনিবার তৃতীয় দিনের খেলায় প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে অলআউট হয়েছিল কিউইরা। ১২ চারে ড্যারেল মিচেল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন, ৯৬ রানে কাটা পড়েন টম ব্লান্ডেল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড থামে ২৮৫ রানে।

Reneta

তাতে ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রানের। জবাবে ৬৯ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে ক্রিজে আসেন স্টোকস। সাবেক অধিনায়ক রুটের সাথে ৯২ রানের জুটি গড়ে জয়ের ভিত এনে দেন নতুন অধিনায়ক।

ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক তুলে স্টোকস আউট হন জেমিসনের বলে। ইলিশদের জিততে তখনও দরকার ছিল ১০৮ রান। ফোকস ও রুটের ব্যাটিংয়ে দিনের শেষটায় কোনো বিপদ আসেনি, দুজনে ৫৭ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন।

টেস্টের প্রথম ও দ্বিতীয় দিনে চলেছে পেসারদের তাণ্ডব। ম্যাথু পটস ও জেমস অ্যান্ডারসনের আগুনঝরা বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে খুব একটা সুবিধে করতে পারেনি স্বাগতিকরাও, স্টোকসদের প্রথম ইনিংস থামে ১৪১ রানে।

দুই ইনিংস মিলিয়ে ম্যাচের সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন স্বাগতিকদের অভিষিক্ত পেসার ম্যাথু পটস। ৬ উইকেট নিয়ে তার পরে কিউইদের কাইল জেমিসন ও ইংলিশদের জেমস অ্যান্ডারসন। দুদলের দুই অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ৪টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডনিউজিল্যান্ডরুটলর্ডস টেস্টলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT