চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিস-দ্রাবিড়কে টপকানো রুটের সামনে কেবল পন্টিং-শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার শচীন টেন্ডুলকারের স্মরণে ভক্তদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে আন্তর্জাতিক অঙ্গনে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক এখন জো রুট। ইংল্যান্ড তারকা ছাড়িয়ে গেছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও ভারতের কিংবদন্তি সাবেক রাহুল দ্রাবিড়কে। অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে চতুর্থ ম্যাচে দ্বিতীয় দিন শেষেও ছিলেন দুই সাবেকের পেছনে, ১১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে প্রথম সেশনে আর ২০ রান যোগ করে দুই কিংবদন্তিকে পেছনে ফেলেছেন রুট। তার উপরে এখন আর দুই কিংবদন্তি সাবেক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ভারতের শচীন টেন্ডুলকার।

লাল বলের ক্রিকেটে ১৫৭ ম্যাচে ২৮৬ ইনিংসে ১৩,২৯০ রান রুট, চলতি টেস্টে যখন তার রান ৩১ তখনকার হিসাব এটি। ১৩ বছরের ক্যারিয়ারে ৩৭ শতক ও ৬৭ অর্ধশতকের মালিক তিনি। পেছনে ফেলা জ্যাক ক্যালিসের রান ১৩,২৮৯ ও রাহুল দ্রাবিড়ের রান ১৩,২৮৮।

রুটের ২০১২ সালে লাল বলের ক্রিকেটে অভিষেক, কুলীন সংস্করণে ইংলিশদের সর্বোচ্চ রানের মালিক তিনি। পরে আছেন সাবেক ওপেনার অ্যালিস্টার কুক, ১৬১ ম্যাচে ১২,৪৭২ রান নিয়ে।

Banglabid

আন্তর্জাতিক অঙ্গনে দুইয়ে থাকা রিকি পন্টিংয়ের রান ১৩,৩৭৮। শীর্ষের শচীনকে টপকাতে রুটের লাগবে ২,৬৩১ রান। শেঞ্চুরির অর্ধশতক নিয়ে শচীনের মোট রান ১৫,৯২১। শচীন দুইশ টেস্ট খেলেছেন, এত টেস্ট খেলেননি আর কেউ।

ওল্ড ট্রাফোর্ডে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওলি পোপকে নিয়ে রুট ১১৫ রানের জুটি গড়ে ছুটছেন। পোপ অপরাজিত ৬৩ রানে, রুট ৬৭তম অর্ধশতক তুলে আছেন ৫০ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩১২ রানে পৌঁছেছে। ভারতের প্রথম ইনিংস থেকে পিছিয়ে আছে ৪৬ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজো রুটজ্যাক ক্যালিসভারতরাহুল দ্রাবিড়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT