চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে রনির ১৪১ রানের ইনিংস, মিরাজের ঝড়ো ফিফটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রনি তালুকদারের বিধ্বংসী সেঞ্চুরি, মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রানের পাহাড় গড়েছে মোহামেডান। মিরপুরে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে
সাদা-কালোরা তুলেছে ৩১৭ রান।

ঢাকা প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার লড়াইয়ে রয়েছে মোহামেডান ও প্রাইম ব্যাংক। শের-ই-বাংলা স্টেডিয়ামে আসরের সুপার লিগের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক ইমরুল কায়েসের উইকেট হারায় মোহামেডান। ব্যক্তিগত ৮ রানে এ বাঁহাতি ওপেনারকে ফেরান শেখ মেহেদী। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান রনি। তীব্র গরমের মাঝে ৪৫ ওভার পর্যন্ত ক্রিজে কাটান। ১৩১ বলে ৯টি ছয় ও ৮টি চারে খেলেন ১৪১ রানের বিধ্বংসী
ইনিংস খেলে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে শাহাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ দিয়ে আউট হন।

রনি ও অঙ্কন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৩৮ রান। অঙ্কন ৭৭ বলে ৫০ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হন। মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন। ৭টি চার ও ১টি ছয়ে ২৯ বলে ৫৩ রানের
অপরাজিত ইনিংস খেলেন মিরাজ। আরিফুল হকের ১৩ বলে ২১ রানের ক্যামিওতে তামিম ইকবালের দলের বিপক্ষে তিনশ পেরোয়া মোহামেডান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএলফিফটিমিরপুরমিরাজমোহামেডানরনি তালুকদারলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

পহেলা বৈশাখে সারাদেশে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বকাপে রেফারির বিশাল বহর, ব্রাজিল-আর্জেন্টিনারই ১৮ জন

এপ্রিল ১০, ২০২৬

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নতি করা বর্তমান সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

এপ্রিল ১০, ২০২৬

ওসি পদায়নে প্রতারণা নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজির বিশেষ সতর্কতা

এপ্রিল ১০, ২০২৬
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT