চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙে-গানে-কবিতায় চ্যানেল আই প্রাঙ্গণে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৩
বিনোদন
A A

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে দেশ বরেণ্য অর্ধশতাধিক চিত্রশিল্পীকে নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’।

সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর প্রাঙ্গণে শিল্পী হাশেম খানের তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে উদ্বোধন করা হয় ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটি। এরপর মঞ্চে পরিবেশন করা হয় ‘ও আমার দেশের মাটি’ গানটি। গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা।

এবারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উপস্থিত হয়েছেন রফিকুন নবী। চ্যানেল আইয়ের এই আয়োজনে এসেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

শিল্পী রফিকুন নবী ক্যানভাসে এঁকেছেন একটি কাক ও সূর্যের ছবি। ছবির ব্যাখ্যা দিয়ে শিল্পী বলেন, ‘কাক কিন্তু দুই রকম আছে, ভালো কাক ও চতুর কাক। আমি কাককে আমাদের সামাজিক যতরকমের অবক্ষয় থেকে শুরু করে সব কিছুর প্রতীক হিসেবে কাক ব্যবহার করি। সূর্যটিও আরেকটি প্রতীক।’

Reneta

শিল্পী হাশেম খান বলেন, “ছবি আকার মাধ্যমে একটি শিশু ছোটবেলা থেকে সুনাগরিক হয়ে ওঠে। একটি পরিকল্পিত জীবন ছবি আকার মধ্যে দিয়ে অর্জন করতে পারে। সুন্দর জিনিস সৃষ্টি করতে পারে। একটি ছবি আঁকা শেষ করে মনে করে, ‘আমি পেরেছি।’ এই পেরে ওঠাই তাদের সাহস ও শক্তি যোগায়।”

৭ মার্চের দিনটি স্মরণ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি সেই সব সৌভাগ্যবান মানুষদের একজন যে সেই ঐতিহাসিক সময়ে উপস্থিত থাকার এ যোগ হয়েছিল। সেদিন আমাদের যেই অভিজ্ঞতা সেটি কখনই ভুলবার নয়। লক্ষও মানুষের সমাবেশ, চতুর্দিক থেকে মিছিল আসছে। গন্তব্য একটাই, রেসকোর্স ময়দান। বঙ্গবন্ধু এলেন, তার সেই দৃপ্ত উচ্চারণ, সেই উচ্চারণের মধ্যে দিয়ে যেই বার্তা আমরা পেলাম, তা মুক্তিযুদ্ধের বার্তা। সেদিনই সেই বার্তাকে হৃদয়ে ধারণ করে জাতি এক মহা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।’

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘নতুন একটি শিশুর জন্ম হলে আমরা যেমন আনন্দ পাই, সেরকমই এখানে আজ অনেক নতুন ছবির জন্ম হচ্ছে।’

বেলা গড়াতে থাকে, খ্যাতিমান ও ক্ষুদে চিত্রশিল্পীদের সাদা ক্যানভাসগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠতে শুরু করে, ফুটে উঠতে থাকে পতাকা, দেশ ও স্বাধীনতার ছবি।

আমীরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। উপস্থাপনা করছেন আফজাল হোসেন। এছাড়াও ছিলেন দীপ্তি চৌধুরী ও মোনামি মেহনাজ।

Jui  Banner Campaign
ট্যাগ: আফজাল হোসেনচ্যানেল আইরং তুলিতে মুক্তিযুদ্ধরফিকুন নবীলিড বিনোদনহাশেম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT