চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জোড়া গোল, দারুণ প্রত্যাবর্তনে শীর্ষেই আল-নাসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ন ০৪, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

পেশাদার ফুটবলে বিশ্বের সর্বাধিক গোলের মালিক রোনালদো, গতরাতে আল-নাসেরের জয়ে করেছেন দুই গোল। তার গোলসংখ্যা এখন ৯৬৭। সৌদি প্রো লিগে আল-নাজমার বিপক্ষে পিছিয়ে পড়েও সাদিও মানে এবং রোনালদোর জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তনে ম্যাচে ফেরে আল-নাসের। জয়ে টেবিলে শীর্ষ বহাল আছে ক্লাবটির।

গতরাতে আল-নাসেরের ঘরের মাঠ আলাওয়াল পার্কে ৫-২ গোলে জিতেছে রিয়াদের ক্লাবটি। রোনালদো এবং মানের পাশাপাশি একটি গোল করেন আব্দুল্লাহ আল-হামদান। আল-নাজমার হয়ে গোল দুটি করেন রাকান আলতুলায়হি এবং ফেলিপ কার্ডোসো।

ম্যাচের ৪৪ মিনিটে আলতুলায়হির গোলে লিড পায় সফরকারীরা। প্রথমার্ধের শেষ মিনিটে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরান নাসেরের আল-হামদান। তার এক মিনিট পর মানের গোলে লিড পায় স্বাগতিকরা।

৪৭ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান কার্ডোসো। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও আল-নাসেরকে লিড এনে দেন রোনালদো। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দিগুণ করেন ব্যবধান। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে মানের দ্বিতীয় গোলে ৫-২ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে নাসেরবাহিনী।

২৭ ম্যাচে ২৩ জয়, ১ ড্র ও ৩ হারে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে আল-নাসের। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৯ জয় ৭ ড্র ও কোন হার ছাড়াই ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আল-হিলাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেররোনালদোলিড স্পোর্টসসাদিও মানেসৌদি আরবসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT