চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পারপ্লেক্সিটিতে বিনিয়োগ করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। খুব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেয়া পারপ্লেক্সিটি এখন ওপেন এআই চ্যাটজিপিটিকে টক্কর দিচ্ছে। রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সেটির জানান দিয়েছেন।
রোনালদো নিশ্চিত করেছেন, ২০২২ সালে প্রতিষ্ঠিত পারপ্লেক্সিটিতে বিনিয়োগ করেছেন। উদ্ভাবন ও কৌতূহলের জন্য টেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের ইচ্ছা জন্মে মহাতারকার।
ভিডিও বার্তায়, ‘প্রপ্লেক্সিটি x সিআর সেভেন’ অভিজ্ঞতাটি পরিচয় করিয়ে দেয়া হয়। রোনালদো প্রতিষ্ঠানটির একজন অংশীদার হিসেবে এটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তার বিনিয়োগে বাড়বে প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা।
বিনিয়োগ নিয়ে রোনালদো বলেছেন, ‘আমি খুবই গর্বিত প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করতে পেরে। যদিও ভালো উদ্যোগের জন্য কৌতূহল আবশ্যক। প্রপ্লেক্সিটি বিশ্বব্যাপী এআইতে সবার মাঝে কৌতূহল বাড়াবে। একসাথে আমরা সবাইকে কৌতূহলমূলক ও ভবিষ্যত বিশ্বের মান বাড়াতে এই বিনিয়োগ সুস্পষ্টভাবে কাজ করবে।’






