চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছুঁতে রিয়াল মাদ্রিদের প্রয়োজন আর এক পয়েন্ট। কাতালান ক্লাবটি এক হোঁচট খেলেই লা লিগায় আবারও এগিয়ে যাবে লস ব্লাঙ্কোসরা। রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কাইলিয়ান এমবাপের শেষ মিনিটের গোল বার্তা দিচ্ছে, স্পেনসেরার দৌড়ে ভালোভাবেই আছে আলভারো আরবেলোয়ার শিষ্যারা। ম্যাচ শেষে কোচ বলেছেন, শেষ মুহূর্তে গোল করা ফরাসি তারকা পারবেন ক্রিস্টিয়ানো রোনালদোকে অতিক্রম করতে।

গতরাতে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। ডিন হুইজসেনের পাসে ৬৫ মিনিটে লিড আনেন আলভারো ক্যারেরাস। পরে পাল্টা আক্রমণ চালাতে থাকে ভ্যালেন্সিয়া। ৯০ মিনিট পেরিয়ে গেলে যোগ করা সময় ব্রাহিম দিয়াজের পাসে ব্যবধান দিগুণে জয় নিশ্চিত করেন এমবাপে।

লা লিগায় প্রায় প্রতিটি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন এমবাপে। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলের মালিকও তিনি, গোলসংখ্যা ২৩। গতবছর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন তিনি।

ম্যাচ শেষে কোচ আরবেলোয়ার পর্তুগিজ মহাতারকাকে স্মরণ করেছেন। বলেছেন, ‘এটা এক দারুণ সৌভাগ্য, কারণ এই মুহূর্তে এমবাপে বিশ্বের সেরা খেলোয়াড়। যেভাবে সে প্রতিদিন, ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করে চলেছে। তবে আগেও বলেছি, ক্রিস্টিয়ানো যা অর্জন করেছে তা ছিল ভিনগ্রহের, এমনকিছু যা মেলানোই অসম্ভব মনে হয়। কেউ তার কাছাকাছিও যেতে পারেনি।’

‘এমবাপেকে একই পথ পাড়ি দিতে হবে, কারণ ক্রিস্টিয়ানো বহু বছর ধরে এই স্তরে আছেন। এমবাপের মধ্যে সেই সামর্থ্য আছে অনুসরণ করার। কে জানে হয়তো সে একদিন তাকে ছাড়িয়েও যেতে পারে। যদি কেউ পারে, রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন।’

লিগে বার্সা ২৩ ম্যাচে ৫৮ পয়েন্টে শীর্ষে। সমান ম্যাচে ৫৭ পয়েন্টে দুইয়ে আছে রিয়াল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেভ্যালেন্সিয়ারিয়াল মাদ্রিদরোনালদোলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT