চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে সর্তক করল পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। গত মৌসুমের হারের ভূত এ মৌসুমেও তাড়া করে বেড়াচ্ছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেডকে। সবশেষ মৌসুমে এভারটনের বিপক্ষে হেরে ক্ষোভে ভক্তের ফোন আছাড় দিয়ে গুড়িয়ে দেন রোনালদো। সেই ঘটনায় পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ক্ষমা চাইলেও নিষ্পত্তি হয়নি এতদিনেও। নতুন খবর রোনালদোকে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ।

ঘটনা জানতে ফিরতে হবে পিছনে। চ্যাম্পিয়ন্স লিগের রেসে টিকে থাকার লড়াইয়ে কঠিন সময় পার করছে রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড। হারলে সমীকরণ হবে আরও জটিল। তাতে সমর্থকদের ক্ষোভ উগ্রে পরবে রোনালদোর দিকেই। এমন চাপ নিয়ে গুডিসন পার্কে এভারটনের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ১-০ গোলে হেরে বসে রেড ডেভিলরা। তাতে মেজাজ বিগড়ে যায় রোনালদোর। মাঠ ছেড়ে বের হওয়ার পথে রোনালদোকে ক্যামেরা বন্ধী করতে ফোন উঁচিয়ে ধরে এক ভক্ত। কোনো কিছু বুঝে উঠার আগেই তা ছিনিয়ে নিয়ে মাটিতে ছুড়ে মারেন ৩৭ বর্ষী।

পরে অবশ্য ভুল বুঝতে পেরে যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছিলেন সিআরসেভেন।

‘কঠিন সময়ে আবেগ নিয়ন্ত্রণ সহজ নয়। যার মুখোমুখি হতে হয়েছে আমাকে। তবুও, সবসময় শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে। ফুটবল প্রেমী তরুণদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। আমার ক্ষোভের জন্য ক্ষমা চাই। যদি সম্ভব হয়, আমি ঐ সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানাই। যার সাথে স্পোর্টসম্যানশিপ আচরণ হয়নি।’

তবে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে তদন্তে নামে পুলিশ। অবশেষে দীর্ঘ সেই তদন্ত নিষ্পত্তি হয়েছে। ভবিষ্যতে রোনালদোকে সর্তক হওয়ার পরামর্শ দিয়ে তদন্ত শেষ করেছে পুলিশ। পরিস্থিতির ফলাফল সম্পর্কে বুধবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে পুলিশ।

‘আমরা নিশ্চিত হয়েছি রোনালদো স্বেচ্ছায় এই কাণ্ড ঘটিয়েছেন। আক্রমণ ও অপরাধমূলক অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে সতর্কতার সাথে রোনালদোর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। অভিযোগটি ৯ এপ্রিল শনিবার গুডিসন পার্কে এভারটন বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ম্যাচের সাথে সম্পর্কিত। এ বিষয়ে তাকে শর্তসাপেক্ষে সতর্ক করা হয়েছে। বিষয়টি এখানেই শেষ হয়েছে।’

Reneta

গত মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে আসার পর থেকে ৪০ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ২৪। তবে দল হিসেবে লিগ শেষ করেছে ৬ নম্বরে থেকে। তাতে বাদ পড়তে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারটনম্যানচেস্টার ইউনাইটেডরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT