চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর আরেকটি হ্যাটট্রিক, উড়ল আল নাসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ন ০৫, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি প্রো লিগে বড় জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। টেবিলের দুইয়ে থাকা দলটি ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আল ওয়েহদাকে। হ্যাটট্রিক করেছেন রোনালদো। মৌসুমে চতুর্থ হ্যাটট্রিক পেলেন পর্তুগিজ মহাতারকা।

আল ওয়েহদার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে রোনালদো মৌসুমে গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন আরও খানিকটা। বর্তমানে তার গোলসংখ্যা ৩২টি, মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করতে আর দুটি গোল দরকার। ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করে রেকর্ড করেছিলেন আবদেররাজাক হামদাল্লাহ। রোনালদোর হাতে এখনও চার ম্যাচ আছে।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় মাত্র পাঁচ মিনিট। সাত মিনিট পর আবারও গোল করেন রোনালদো, তাকে অ্যাসিস্ট করেন মার্সেলো ব্রোজোভিচ।

রোনালদোর দুই গোলের সাথে প্রথমার্ধে আরও দুটি গোল করেন আরেক পর্তুগিজ তারকা ওটাভিও এবং সেনেগাল তারকা সাদিও মানে। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সিআর সেভেন।

খেলার শেষদিকে ৮৮ মিনিটে আল ওয়েহদার কফিনে শেষ পেরেকটি ঠোকেন মোহাম্মদ আল ফাতি। ৬-০ গোলের বড় ব্যবধানে টানা সপ্তম জয় নিয়ে মাঠ ছাড়ে লিগের দুই নাম্বার দলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আল ওয়েহদাআল-নাসেরওটাভিওব্রোজোভিচমানেরোনালদোলিড স্পোর্টসহামদাল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT