চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমার যাদুঘরে বিশ্বকাপ জয়ী পদক দিলেন দিবালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ন ০৫, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিয়ান ক্লাব এসএ রোমার প্রতি অনন্য ভালোবাসা দেখিয়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। বিশ্বকাপ জয়ী নিজের পদকটি দিয়েছেন ক্লাবটির জাদুঘরে। এখন থেকে ক্লাবটির ঐতিহাসিক স্মারকের পাশাপাশি আলবিসেলেস্তে তারকার চ্যাম্পিয়ন পদকটিও দেখতে পাবেন দর্শনার্থীরা।

রোমাকে একেবারে পদকটি দিয়ে দেননি দিবালা। ধার হিসেবেই দিয়েছেন। ক্লাব ছাড়লে পদকটি ফিরিয়ে দিতে হবে তাকে। এ ছাড়াও যেকোনো সময় পদকটি ফেরত নিতে পারবেন তিনি।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খুব একটা মাঠে নামতে পারেননি দিবালা। তবে খেলেছিলেন সেমিফাইনাল ও ফাইনালে। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুটআউট পর্বে দলের হয়ে গোলও করেন। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দলের সদস্য হিসেবে বিশ্বজয়ী পদক পান দিবালা।

ছুটি কাটিয়ে বিশ্বজয়ী তারকা দিবালা রোমায় ফিরেছেন ফিরেছেন বেশ আগেই। আর্জেন্টাইন অনান্য খেলোয়াড়দের মত কাটাননি লম্বা ছুটি। ক্লাবের প্রয়োজনে ছুটি সংক্ষিপ্ত করেই ফিরেছেন তিনি। সেই সঙ্গে ক্লাবের হয়ে অনুশীলন শুরু করেছেন ২৯ বর্ষী তারকা।

গত জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়েই জুভেন্টাস থেকে রোমায় পা রাখেন দিবালা। বিশ্বকাপের আগে রোমার জার্সিতে ১২ ম্যাচ খেলে ৭ গোল করেছেন আলবিসেলেস্তে তারকা।

ট্যাগ: চ্যাম্পিয়নদিবালাফিফাবিশ্বকাপরোমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এই নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ২, ২০২৬

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনে নিহত ১৫ নেতাকর্মী: টিআইবি

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ২, ২০২৬

জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT