চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গীর ‘বিশ্বাসের অভাবে’ রান আউট রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা ক্রিকেট খেলোয়াড়, হেলমেট পরা, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মা প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তারকা ওপেনার রান আউটের পর মেজাজ হারিয়ে তরুণ ওপেনার শুভমান গিলের উপর রাগান্বিত হন। ইশারায় বুঝিয়ে দেন গিলের প্রতি তার অসন্তুষ্টি, মাঠ ছাড়েন আক্ষেপ নিয়ে। এমন আউট নিয়ে নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুল মনে করেন, রান নেয়ার ক্ষেত্রে সঙ্গীর ওপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে বেশি জরুরি।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। রান না পেলেও নতুন এক মাইলফলকে পৌঁছেছেন এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে খেলতে নামা রোহিত। এই সংস্করণে এটি তার শততম জয়। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে জয়ের সেঞ্চুরির দেখা পাওয়া প্রথম ক্রিকেটার তিনিই।

রান তাড়ায় ব্যাট করতে নেমে প্রথম বলটি ঠেকান রোহিত। পরের বলে একটু ক্রিজ ছেড়ে বেরিয়ে অফ ড্রাইভ খেলেই রান নিতে ছুটতে থাকেন তিনি। দৌড়ে যখন নন স্ট্রাইক প্রান্তে পৌঁছে যান প্রায়, তখন হতভম্ব হয়ে দেখেন সেই প্রান্তের ব্যাটসম্যান শুভমন গিল সেখানেই আছেন। সঙ্গীর দিকে না তাকিয়ে গিল দেখছিলেন ফিল্ডারকে। তখনই হয়ে যায় বোঝাবুঝি। তখন আর ক্রিজে ফেরার কোনো উপায় ছিল না রোহিতের।

Banglabid

এমন আউট প্রসঙ্গে ৫৪ বর্ষী ডুল বলেছেন, ‘জুটিতে ব্যাটিং করা মানেই একে অপরের উপর ভরসা করা। ততোক্ষণ পর্যন্ত সঙ্গীর উপর বিশ্বাস রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না সেই বিশ্বাসের কেউ অপব্যবহার না করবে। যে বল আপনার পেছনে চলে গেছে, সেটির দিকে তাকিয়ে থাকলে চলবে না। রোহিত স্বাচ্ছন্দ্যে অন্য প্রান্তে পৌঁছেছে কিন্তু এখানেই আসল সমস্যা। রোহিত রানের আগে হ্যাঁ বলেছে। তার আগেই আসলে গিলের চলে যাওয়া উচিৎ ছিল। কিন্তু তখনও সে রোহিতের সঙ্গে চোখের কোনো যোগাযোগ রাখেনি। এখানেই ভুল বোঝাবোঝি হয়েছে।’

ডুলের কথা টেনে ভারতের সাবেক উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত বলেছেন, ‘উইকেটের মধ্যে দৌড়ানোর ক্ষেত্রে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হল বিশ্বাস এবং দ্বিতীয়টি হল আপনার সঙ্গী যে গতিতে দৌড়াতে পারে তা নির্ধারণ করার ক্ষমতা। এটি শুধু যথেষ্ট ফিট হওয়ার বিষয়টি বোঝায় না, সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়াও বোঝায়।’

‘বল যদি আপনার পেছনে চলে যায়, তাহলে আপনাকে সঙ্গীর উপর আস্থা রাখতে হবে। বলের দিকে তাকাতে পারবেন না। রানের ক্ষেত্রে এটাই হবে আপনার শুরু।’

Reneta

মোহালিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ভারত। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানদাশগুপ্তভারতভারত-আফগানিস্তান টি-টুয়েন্টিরোহিতলিড স্পোর্টসশুভমানসাইমন ডুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT