আইসিসির কয়েকটি আসরের ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ভারত অধিনায়ক রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ব্যতিক্রম, সাউথ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি-টুয়েন্টির দ্বিতীয় শিরোপা ছুঁয়ে দেখেছে ভারত। এ অর্জনকে ক্যারিয়ারের সবচেয়ে বড় বলছেন রোহিত।
বিশ্বকাপ জয়ের পর রোহিত বলেছেন, ‘এটা বলতেই পারি যে, এটা আমার জীবনের অন্যতম সেরা সময়। এর একমাত্র কারণ কতশতভাবে এই জয় চাইছিলাম আমি। সব রান যা বছরের পর বছর আমি করেছি, আমার কাছে মনে হচ্ছে এগুলোর কিছু মানে দাঁড়াল।’
‘আমার মনে হয় ভারতের জন্য খেলা, জেতা, ভারতের জন্য শিরোপা জেতা, সবসময় এগুলোই চেয়েছিলাম। এবং এগুলো আমার পাশে থাকা, সম্ভবত আমি জানি না, এটা সত্যিই মহৎ কিছু কিনা, তবে এমনকিছু অর্জন অবশ্যই আমার জীবনের অন্যতম সেরা, আমি বলতে পারি।’
‘আমি শিরোপা খুব করে চেয়েছিলাম। এই মুহূর্তের বর্ণনা শব্দে পরিণত করা বেশ কঠিন। কারণ জানি না কী বলা উচিত। তবে এই মুহূর্তটি ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ আবেগপ্রবণ সময়।’








