চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-হার্দিকদের আইপিএল হতাশা, মুম্বাই মালিকের বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ২১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল খেলোয়াড় রোহিত ও হার্দিকের ছবি, মুম্বাই ইন্ডিয়ান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি আসর একদমই ভালো কাটেনি মুম্বাই ইন্ডিয়ান্সের। ১৪ ম্যাচে কেবল ৪ জয় নিয়ে আসর থেকে বিদায় হয়েছে হার্দিক পান্ডিয়ার দল। টেবিলে অবস্থান ১০ দলের মধ্যে দশে। এমন বিপর্যস্ত ফলাফলে হতাশার কথাই প্রকাশ করেছেন মুম্বাই ফ্র্যাঞ্চাইজির মালিক নিতা আম্বানি। সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিত-হার্দিকদের শুভ কামনা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রকাশ করা ভিডিওতে মিসেস আম্বানি শুধু একজন মালিক হিসেবেই নয়, একজন ভক্ত হিসেবেও কথা বলেছেন।

‘আমাদের একটি হতাশাজনক মৌসুম গেছে। জিনিসগুলো আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমি মুম্বাই ইন্ডিয়ান্সের শুধু একজন মালিকই নই, একজন বিশাল ভক্তও। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরা সম্মানের ব্যাপার। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য সম্মানের এবং গৌরবের। আশা করি পরের মৌসুমেই ঘুরে দাঁড়াব।’

পাঁচটি শিরোপা এনে দেয়া রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে চলতি আইপিএলে নেমেছিল মুম্বাই। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তলানিতে থেকে অভিযান শেষ করলেও জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিত-হার্দিকদের শুভ কামনা জানিয়েছেন নিতা আম্বানি।

‘রোহিত, হার্দিক, সূর্য (সূর্যকুমার যাদব) এবং (জাসপ্রীত) বুমরাহ, আমি মনে করি সমস্ত ভারতীয়রা আপনাদের নিয়ে উল্লাস করছে। আমরা আপনাদের শুভ কামনা জানাই।’

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ১ জুন বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত-হার্দিকদের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশভারতমুম্বাইরোহিতলিড স্পোর্টসসুর্যকুমারহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT