চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের বিষয়টি মেটার এজেন্ডার শীর্ষে থাকা উচিত: অ্যামনেস্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসতি ও একাকী গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং মানবাধিকারের বিষয়টি অবশ্যই মেটা শেয়ারহোল্ডারদের এজেন্ডার শীর্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন অ্যামনেস্টি টেকের ডেপুটি ডিরেক্টর প্যাট ডি ব্রুন।

৩১ মে অনুষ্ঠিত হতে যাওয়া মেটার বার্ষিক শেয়ারহোল্ডার সভার আগে তিনি মন্তব্য করেন। আজ ২৯ মে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে প্যাট ডি ব্রুনের বরাত দিয়ে এই কথা জানানো হয়।

বিবৃতিতে প্যাট বলেন, মেটা তার দায়িত্ব পালন করেছে এবং মিয়ানমারের রোহিঙ্গা জনগণের জন্য একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। তবে যারা এর সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও কিছু না করাটা নিন্দনীয়।

Banglabid

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, ধর্ষণসহ তাদের বাস্তুচ্যুত করেছে। ফেসবুকের অ্যালগরিদম এখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে এক ঘৃণার জন্ম দেয়, যা সহিংসতার পেছনে অনেকটাই অবদান রেখেছিল।

তিনি বলেন, আজকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের অধিকাংশই মারাত্মক বঞ্চনার পরিবেশ ও অসহায় শরণার্থী শিবির আটকা পড়ে আছে। অন্যদিকে, মেটা তার ব্যবসায়িক মডেল থেকে প্রচুর মুনাফা অর্জন করে চলেছে যা রোহিঙ্গাদের নির্মূল করার জন্য অবদান রেখেছিল।

মেটা শেয়ারহোল্ডারদের উচিত তাদের মিটিংয়ে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদানের জন্য আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের অধীনে প্রয়োজনীয় দায়িত্ব পালন করা। সংস্থাটির উচিত মানবাধিকারের বিষয়ে তাদের সামগ্রিক পদ্ধতির পুনর্বিবেচনা করা, যাতে করে অন্য কোথাও এ রকম সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে।

Reneta

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মেটাকে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ইতিমধ্যে একটি পিটিশন হস্তান্তর করছে। পিটিশনটিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হাজার হাজার সদস্য ও সমর্থকের স্বাক্ষর করেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখতে পায়, মেটার অ্যালগরিদম এবং মুনাফার আকাংখা ২০১৭ সালে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনী দ্বারা সংঘটিত নৃশংসতায় যথেষ্ট অবদান রেখেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকমেটারোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

পরবর্তী

ওআইসি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন চায়: ব্রাহিম তাহা

পরবর্তী
ওআইসি প্রতিনিধি দল রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওআইসি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন চায়: ব্রাহিম তাহা

জয়া আইফায় বলিউড তারকাদের সঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আইফায় বলিউড তারকাদের সঙ্গে জয়া

সর্বশেষ

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT