চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাটুর চোটে বিশ্বকাপের সাথে মৌসুমও শেষ ব্রাজিলের রদ্রিগোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ন ০৪, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

হাটুর চোটে মৌসুম শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের। একই সাথে তার বিশ্বকাপও শেষ হয়ে গেছে এ তারকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চোটের সাথে বিশ্বকাপ নিয়ে বার্তা দিয়েছেন এ তারকা এবং নিজেকে দুর্ভাগা হিসেবেও উল্লেখ করেছেন। তাকে প্রায় আট মাসের জন্য দলের বাইরে থাকতে হবে।

২৫ বর্ষী রদ্রিগো ডান হাটুতে অ্যান্টিরিওর ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস চোটে পড়েছেন। লা-লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচে চোট পান তিনি। তার আগে থেকেই হাটুর ব্যথায় ভুগছিলেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদ রদ্রিগোর চোটে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

নিজের অবস্থা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রদ্রিগো লিখেছেন, ‘আমার জীবনে, আমার ক্যারিয়ারে একটা বিরাট বাধা তৈরি হয়েছে এবং সেটি আমাকে সবচেয়ে বেশি পছন্দের কাজটি করতে বাধা দিচ্ছে। আমি ক্লাবের থেকে বাকি মৌসুম এবং বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছি। একটি স্বপ্ন যা সবাই জানে যে, এটি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি যা করতে পারি তা হল সব সময়ের মত শক্তিশালী থাকতে যা আমার কাছে নতুন কিছু নয়।’

‘এটি আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর মধ্যে একটি। আমি সবসময় এই আঘাতের ভয়ে পেতাম। হয়তো জীবন আমার প্রতি একটু নিষ্ঠুর হয়ে উঠেছে… আমি জানি না আমি এর যোগ্য কিনা, কিন্তু আমি কী অভিযোগ করব? আমি অনেক অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমার প্রাপ্যও ছিল না।’

রদ্রিগোর চোট নিয়ে বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদও। ওই বিবৃতিতে তারা লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ মেডিকেল টিম রদ্রিগোর উপর উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তার ডান পায়ের অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে যাওয়া এবং পার্শ্বীয় মেনিস্কাস ফেটে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেতাফেফুটবল বিশ্বকাপ-২০২৬ব্রাজিলরদ্রিগোরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাটুর চোটে বিশ্বকাপের সাথে মৌসুমও শেষ ব্রাজিলের রদ্রিগোর

মার্চ ৪, ২০২৬

জ্বালানিবাহী ট্যাংকারে মার্কিন নৌ-পাহারা নিয়ে ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

মার্চ ৪, ২০২৬
ইরানের মিনাবে একটি স্কুলে ইসরায়েলি হামলার পর নিহতদের জন্য কবর প্রস্তুত করা হচ্ছে। (ছবি-রয়টার্স)

ইরানের মেয়েদের স্কুলে হামলার নিরপেক্ষ তদন্ত আহ্বান জাতিসংঘের

মার্চ ৪, ২০২৬

চুক্তিভিত্তিক ৪ সচিব নিয়োগ

মার্চ ৪, ২০২৬

বার্সাকে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT