লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার ঘটনার জবাবে এই হামলা চালায় তারা। হামলার কয়েক ঘণ্টা পরে লেবাননেও পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনারা।
এই নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর সব আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে ইসরাইল।
অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ৪০ হাজার ৪শ’৫ জনে। এদিকে, মিশরে গাজায় যুদ্ধবিরতির আলোচনার কোনো অগ্রগতি হয়নি বলে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে।
এমনকি, যুদ্ধবিরতির আলোচনার মধ্যে হামাস প্রতিনিধিরা রাজধানী কায়রো ত্যাগ করছেন।








