চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীরে শয়তান ভর করলে চুরি করেন লিটন!

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৫৩ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
Portrait of a young man with black hair and beard in a light-colored shirt. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসা ভাড়া নেওয়ার নামে ফ্ল্যাটে গিয়ে জিম্মি করে ডাকাতি করত প্রতারক লিটন। তার দাবি শরীরে শয়তান ভর করলে চুরি করেন তিনি।

সম্প্রতি ষাটোর্ধ্ব বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি অভিযোগে লিটন (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর-১০ নম্বর এলাকা থেকে ডাকাতির টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে মুন্সিগঞ্জ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার লিটন বাসা ভাড়ার নামে ফ্ল্যাটে যান, এরপর ঘরে থাকা মহিলাকে জিম্মি করে ডাকাতি করেন। লিটন একজন প্রতারক। তিনি একসময় সৌদি আরব ছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসেন। এরপর অভিনব প্রতারণা শুরু করেন।

Banglabid

সাধারণত যেসব ফ্ল্যাটে পুরুষ থাকে না, সেসব ফ্ল্যাটকেই টার্গেট করেন। এ বিষয়ে নিশ্চিত হতে তিনি প্রথমে বাসাটি কোনো পুরুষ সদস্যকে ঘুরে দেখাতে বলেন। এসময় ঘরে কোনো পুরুষ সদস্য নেই বললে সঙ্গে সঙ্গে বাসায় থাকা নারীকে মারধর করেন এবং বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে পালিয়ে যান।

লিটনের দাবির বরাতে ওসি মোহাম্মদ মহসিন বলেন, শরীরে শয়তান ভর করলে তিনি এসব অপকর্ম  করেন।

ওসি আরও জানান, সম্প্রতি মিরপুর মডেল থানার কলওয়ালাপাড়ায় একই কায়দায় বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান লিটন। সেখানে থাকেন শিরিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা ও তার ছেলে। তার ছেলে সে সময় বাইরে ছিলেন। এটি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে বৃদ্ধার হাত পা বেঁধে স্বর্ণের চেইন, আংটি, নগদ ২৫ হাজার টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান লিটন। তাকে যেন শনাক্ত করা না যায় এ কারণে তিনি যে কাপড় ও ক্যাপ পরে ঢুকেছিলেন পরে সেগুলো পরিবর্তন করে ফেলেন। এ ঘটনায় মামলা দায়েরের পর মিরপুর ১০ থেকে নগদ ২৫ হাজার টাকাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার  উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্মি করে ডাকাতিপ্রতারক লিটনমিরপুর মডেল থানা পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT