চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনের ৮ মাসেও শুরু হয়নি রাস্তার কাজ

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৫:২১ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২২
জনপদ, জয়পুরহাট
A A

উদ্বোধনের ৮ মাসেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তার পাকাকরণের কাজ শুরু না হওয়ায় তৈরি হয়েছে অসংখ্য ছোট্ট ছোট্ট গর্ত।

সামান্য বৃষ্টিতেই কাদা আর হাটু পানি বেধে সৃষ্টি হয় জলাশয়। ফলে আশপাশের ৬ গ্রামের স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী, কৃষকসহ সাধারণ পথচারীদের রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, ১ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৬৪০ মিটার বাগজানা রেলগেট হতে আটাপুরের দিবাকরপুর রাস্তাটি নির্মাণের কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান সাঈদ ট্রেডাস।

উদ্বোধনের পর ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটি নির্মাণের জন্য মাটি খুড়ে বক্স করে রাখলেও দীর্ঘ ৮ মাসে আর কোন কাজ না করায় রাস্তায় তৈই হয়েছে অসংখ্য ছোট্ট ছোট্ট গর্ত। যে কারণে সামান্য বৃষ্টিতেই কাদাজলে একাকার হয়ে যায় রাস্তাটি।

ফলে এ রাস্তায় চলাচলকারী আশপাশের ৬ গ্রামের স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সেই সাথে ওই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিকটস্থ বাজারে নিতে পারছেন না। বিকল্প অন্য কোন বাজারে বিক্রি করতে গিয়ে একদিকে দূরত্ব বাড়ছে অন্যদিকে দ্বিগুণ সময় ও পরিবহনে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

পাঁচবিবি উপজেলার কটুহারা গ্রামের কৃষক নজরুল ও আকবর অভিযোগ করে বলেন, দীর্ঘ ৮ মাস ধরে রাস্তাটি খুড়ে রাখার কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে পড়ে। ফলে আমরা আমাদের ধানসহ উৎপাদিত কৃষিপণ্য নিয়ে নিকটস্থ বাজারে যেতে পারি না। বিকল্প রাস্তা না থাকার কারণে উল্টো দিকের বরণ ছেলোবেলো হয়ে ভালুকগাড়ি হয়ে দিবাকরপুর গিয়ে উৎপাদিত ফসল বিক্রি করতে হচ্ছে। এতে করে পরিবহনের খরচ বেশী গুণতে হচ্ছে। অপচয় হচ্ছে সময়ও।

Reneta

ঘোড়াপা গ্রামের ভ্যান চালক মতিয়ার রহমান বলেন, আগে এই রাস্তা দিয়ে ভ্যান চালানো যেতো। দু’পয়সা আয় রোজগার হতো। এখন ভ্যান নিয়ে তো দুরের কথা পায়ে হেঁটেই আর সেভাবে এই রাস্তায় চলাচল করা যায় না। ফলে আগের মতো আয় রোজগারও হচ্ছে না। এই রাস্তাটা পাকা না হওয়াই ভাল ছিলো।

দ্রুত রাস্তাটির কাজ শুরু করার অনুরোধ জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, ঠিকাদার রাস্তাটি খননের পর দীর্ঘদিন ধরে ফেলে রাখার কারণে এলাকার লোকজন দূর্বিসহ জীবন যাপন করছেন। রাস্তার কাজটি দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।

এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সাঈদ ট্রেডাসের কর্ণধার সাঈদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অচিরেই কাজ শুরু করা হবে।

পাঁচবিবি উপজেলা প্রকৌশলী ওয়ালীউল্লাহ শেখ বলেন, জনদূর্ভোগের কথা বিবেচনা করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়পুরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT