চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও কত প্রাণ গেলে টনক নড়বে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১০ অপরাহ্ন ২১, আগস্ট ২০২২
সম্পাদকীয়
A A

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার ধসে একই পরিবারের ৫ জন নিহত হওয়ার পরও বিভিন্ন প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা হয়নি। এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, মেয়র আতিকুল ইসলাম বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর টনক কবে নড়বে?

প্রতিবেদনে আরও বলা হয়, বক্তব্যের শুরুতে দশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখান আতিকুল ইসলাম। ওই ভিডিওতে দেখা যায়, রাজধানীর শেওড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেইন দিয়ে উপরে মালামাল ওঠানো হচ্ছে। নীচ দিয়ে চলাচল করছে যানবাহন। কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা সেখানে নেই।

মেয়রের কথা কেউ কানে তুলছে না উল্লেখ করে তিনি বলেন, বারবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও কেউ বিষয়টি কেউ কানে তুলছে না। ক্রেইন দিয়ে মালামাল তোলা হচ্ছে, নিচ দিয়ে চলাচল করছে যানবাহন। এখানে কোথায় নিরাপত্তা? শুধু কথায় না, কাগজেকলমে না করে দেখাতে হবে। যে ঠিকাদার কাজ করছেন, তিনি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। …আমাদের এখনও টনক নড়ে নাই, আর কত প্রাণ গেলে আমাদের টনক নড়বে? সরকারকে বিব্রত করা যাবে না, জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না।”

উত্তরায় দুর্ঘটনার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার সঙ্গে মেয়রের সমন্বয় সভার আয়োজন প্রশংসনীয়। মেয়র আতিকুল ইসলাম নিরাপত্তা নিয়ে যেসব কথা বলেছেন, তা যৌক্তিক। নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া উচিৎ নয় বলে আমরা আমরা মনে করি।

তবে মেয়রের বক্তব্যের পরও কেউ নিরাপত্তার বিষয়টি কানে তুলছে না বলে যে অভিযোগ আতিকুল ইসলাম করেছেন, তা শঙ্কার। এভাবে চলতে থাকলে উত্তরার মতো দুর্ঘটনা ঘটতেই থাকবে। যা কখনোই আমাদের কাম্য নয়। এজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। ঢাকাসহ দেশের সব প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্ডার দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের বড় ব্যবধানে জয়

এপ্রিল ৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT