চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে ব্যারিকেড দিয়ে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

আজহার হেরা আজহার হেরা
১১:২৯ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে ব্যারিকেড দিয়ে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে গাছের গুঁড়ি ও টায়ার ফেলে অবরোধ চলছে। খাগড়াছড়ি। ছবি: সংগৃহীত

স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদ এবং পাহাড়ি নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অবরোধের কারণে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোন আভ্যন্তরীণ সড়কেও গাড়ি চলছে না।

অবরোধের সমর্থনে জেলাজুড়ে পিকেটিং করছেন আন্দোলনকারীরা। শহরের চেঙ্গীস্কয়ার, জিরোমাইল, বলপাইয়ে আদাম ছাড়াও খাগড়াছড়ি-চট্টগ্রাম, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি সড়কের বহু জায়গায় পিকেটাররা সড়কে টায়ার পুড়িয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে। কয়েকটি স্থানে গাছ কেটে সড়কে ব্যারিকেড তৈরি করেছে।

যানবাহন চলাচল বন্ধ থাকায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বেড়াতে আসা পর্যটকরা বিপাকে পড়েছেন। তবে, এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তারা ব্যারিকেড তুলে দিয়ে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে এক মারমা কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে আদালতে তোলা হলে রিমান্ড মঞ্জুর করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাগড়াছড়িবিপাকে যাত্রীসাধারণযানবাহন চলাচল বন্ধসকাল-সন্ধ্যা সড়ক অবরোধস্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT