চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের বিপক্ষে লাল-সবুজদের পারফরম্যান্সে ‘সন্তুষ্ট’ বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ চেয়ে ৯৫ ধাপ এগিয়ে চীন। মেয়েদের এশিয়ান কাপে নয়বার ও বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে নেমে ৪৪ মিনিট পর্যন্ত আটকে রাখে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দারা। এরপর অল্প সময়ের মধ্যে দুই গোল হজম করলেও বাকি সময়টা লড়াই চালিয়ে গেছে আসরে প্রথমবার খেলতে আসা লাল-সবুজদের প্রতিনিধিরা। পুরো ম্যাচ জুড়ে কিছু মুহূর্ত বাদ দিলে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, বলছেন প্রধান কোচ পিটার বাটলার।

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে চীনের বিপক্ষে ২-০তে হারে বাংলাদেশ। দুটি গোলই হজম করে প্রথমার্ধের শেষ দিকে। ম্যাচ শেষের প্রতিক্রিয়া দিতে এসে বাটলার পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে দলকে নিয়ে গর্বের কথাই জানালেন।

লাল-সবুজদের ৫৯ বর্ষী ইংলিশ কোচ বাটলার বলেছেন, ‘চীন এশিয়ার অন্যতম সেরা দল, সম্ভবত সেরাদের মধ্যে সেরা এবং বর্তমান চ্যাম্পিয়ন। তারা জিতেছে, আমি তাদের অভিনন্দন জানাই। আমার মনে হয়েছিল যে, তারা হয়তো খেলাটা একপেশে করে ফেলবে, কিন্তু আমরা হাল ছাড়িনি। ম্যাচের আগে মেয়েদের বলেছিলাম তারা যেন তাদের সেরাটা দেয় এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। তোমরা যা দিতে পারবে, তা দাও; নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো। তোমরা যেমন, তেমনই থাকো এবং আমরা যা, সেটাই দেখাও।’

‘আমরা এখানে শুধু রক্ষণ সামলাতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না এবং আমার দলও সেভাবে খেলুক, তা চাইনি। সামগ্রিকভাবে মেয়েদের প্রচেষ্টা নিয়ে সত্যিই গর্বিত মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির মান রেখেছে। এর মাধ্যমেই বোঝা যায় আমরা কতটা এগিয়েছি।’

গোলকিপার রূপনা চাকমার বদলে শেষ মুহূর্তে তিনি তরুণ মিলি আক্তারকে একাদশে নেন। মিলি বেশ কয়েকটি সাহসী সেভ করেছেন। মিলিকে নিয়ে এক প্রশ্নের জবাবে কোচ বলেছেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দীর্ঘদিন ধরে গোলকিপিংয়ের ক্ষেত্রে সংগ্রাম করেছে। মিলি আজ অসাধারণ ছিল। আমি পরিবর্তন আনতে চেয়েছিলাম এবং এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি ভয় পাই না। আমি খুশি যে আমরা অসম্মানিত হইনি।’

আগামী শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তানকে ৩-০তে হারিয়ে যাত্রা শুরু করেছে নর্থ কোরিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঋতুপর্ণা-মনিকাবাংলাদেশমিলিমেয়েদের এশিয়ান কাপ ২০২৬লিড স্পোর্টসসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের বিপক্ষে লাল-সবুজদের পারফরম্যান্সে ‘সন্তুষ্ট’ বাটলার

মার্চ ৩, ২০২৬

একাত্তরের নয়মাস অডিওবুক | পর্ব-১

মার্চ ৩, ২০২৬

জুলাই সনদ নিয়ে তারেক রহমান মুনাফিকের পরিচয় দিয়েছেন: রিফাত রশীদ

মার্চ ৩, ২০২৬

সম্মান না পেলে আর ক্রিকেটে ফিরবেন না বিজয়

মার্চ ৩, ২০২৬
‘একাত্তরের নয়মাস’ অডিওবুক প্রকাশ

স্বাধীনতার মাসে চ্যানেল আই’র বিশেষ আয়োজন: ‘একাত্তরের নয়মাস’ অডিওবুক প্রকাশ

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT